বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
20 C
Dhaka

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল। মডেল রিয়েলমি ১১ প্রো। শক্তিশালী ক্যামেরার পাশাপাশি এতে ১০০ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।
এই ফোনের ক্যামেরায় বিশেষ মুন মোড ফিচারও পাবেন ইউজাররা, ফিচার্সের পাশাপাশি চোখ জুড়ানো ডিজাইন রয়েছে ফোনের। রিয়েলমি সিরিজের স্মার্টফোন কিনলে সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টওয়াচ পাওয়ার সুযোগও থাকছে।

রিয়েলমির এই ফোন ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম রয়েছে। এছাড়াও এর হাইএন্ড ভার্সন পাওয়া যাবে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে।

হ্যান্ডসেটটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে প্যানেল। যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং রেজুলেশন ১০৮০x২৪১২ পিক্সেল । ডিসপ্লেতে রয়েছে পাঞ্চ-হোল কাটআউট।

প্রসেসরের ক্ষেত্রে মিলবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৫ অপারেটিং সিস্টেম থাকছে অ্যানড্রয়েড ১৩। স্মার্টফোনের আসল চমক লুকিয়ে এটির ক্যামেরায়।

রিয়েলমি ১১ প্রো প্লাস মডেলে মিলবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার মেইন সেন্সর। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাটারির কথা যদি বলি তাহলে এই ফোনে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। প্রো মডেলে মিলবে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে অনেকেই লো ব্যাটারির মুখ পড়েন। তবে এই স্মার্টফোনে উচ্চ ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং থাকায় সেই চিন্তা দূর হবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

সর্বশেষ

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

ডিজিটাল রূপান্তরে ভিওনের ৩০ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের বৈশ্বিক কার্যক্রমের...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

টেকভিশন২৪ ডেস্ক: প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি