Monday, October 12, 2026
33.3 C
Dhaka

১৭ বছরে পদার্পণ করলো দেশের বিপিও প্রতিষ্ঠান ফিফোটেক

টেকভিশন২৫ প্রতিবেদক : দেশের খুবই পরিচিত আন্তর্জাতিক মানের বিপিও প্রতিষ্ঠান ফিফোটেক আজ ১৭ বছরের পদার্পণ করল। যদিও প্রতিষ্ঠানটির অনানুষ্ঠানিক বয়স ১৯ বছর। ‌

২০০৪ সালে মাত্র পাঁচজন লোক নিয়ে যাত্রা শুরু হয় তথ্যপ্রযুক্তিভিত্তিক বিপিও প্রতিষ্ঠান ফিফোটেক এর। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২৫ টি দেশের ৭টার বেশি ভাষা নিয়ে চলছে এই প্রতিষ্ঠানটি কর্মযজ্ঞ। ভারত, দুবাই,ইউরোপ,আমেরিকাসহ বিভিন্ন দেশের অনেক প্রতিষ্ঠানের বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের কাজ করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার তৌহিদ হোসেন। পাশাপাশি তিনি বাংলাদেশ কল সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ‌

৪০০ অধিক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বর্তমানে কারওয়ান বাজারে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কে সুবিশাল অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ অফিস থেকে সেবা দিয়ে যাচ্ছেন দেশী-বিদেশী প্রায় ৩০০র‌ অধিক প্রতিষ্ঠানের।‌ পাশাপাশি সম্প্রতি দুবাইতে প্রতিষ্ঠানটির অফিস থেকে কাস্টমারদের সেবা দেয়া হচ্ছে সুদক্ষ ও প্রশিক্ষিত জনবল নিয়ে বিজনেস প্রসেস আউটসোর্সিং এর পাশাপাশি ডাটা মাইনিং, ডাটা ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি সহ নানান ধরনের প্রযুক্তিগত সেবা দিয়ে যাচ্ছেন দেশের এই স্বনামধন্য প্রতিষ্ঠান ফিফোটেক।

১৩ই এপ্রিল প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশসহ সারাবিশ্বে করোনাকালীন মহামারীর কারণে এবারের ২০২১ সালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তৌহিদ হোসেন। ‌তিনি টেকভিশন২৪ কে জানান, আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে না পারলেও আমাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সারা বিশ্বের আমাদের কাস্টমারদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিষ্ঠানটিকে ধারাবাহিকভাবে সহযোগিতা করার জন্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি পাশাপাশি দেশের তরুণ সমাজকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। 

তিনি আরো বলেন, করোনাকালীন এই মহা দুর্যোগের মধ্যেও আমরা কোন কর্মী ছাঁটাই করি নাই এমনকি বেতন ও কমানো‌ হয় নাই। বিপিও সেক্টরে গ্লোবাল মার্কেট সাইজ ৯২ বিলিয়ন ডলারেরও অধিক মার্কেট রয়েছে। ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিপিও সেক্টরের মার্কেট সাইজও। আমরা বিপিও সেক্টরের এই বাজারে নিজেদের আরো শক্ত অবস্থান তৈরি করতে দক্ষ জনবল ও প্রতিষ্ঠানকে নতুন নতুন প্রযুক্তির সমন্বয়ে এগিয়ে নেয়ার চেষ্টা করছি।

আরো জানতে https://fifo-tech.com/

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি