মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গান্ধীজী, মাদার টেরেসা, আইনস্টাইনের সেলফি!

টেকভিশন২৪ ডেস্ক:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমাদের জীবনের আর পাঁচটা বিষয়ের মত এমন সাধারণ হয়ে দাঁড়িয়েছে যে, এখন দিন যদি কোনোভাবে রাত-ও হয় তাতেও বোধহয় আমরা অবাক হবনা!

আসলে গণিত, সাহিত্য বা শিল্প ইত্যাদি জীবনের বেশিরভাগ প্রধান দিকগুলিতেই প্রভাব ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। উন্নত এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন এমন কাজ করা হচ্ছে যার ভাবনা-চিন্তা সহজে মাথায় আসেনা। এদিকে সোশ্যাল মিডিয়াতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বলতে গেলে ট্রেন্ডের পর্যায়ে পৌঁছেছে। কিন্তু সম্প্রতি এই এআই ব্যবহার করে অতীতের এমন কিছু ব্যক্তিত্বকে জীবন্ত করে তোলা হয়েছে, যাতে নেটপাড়ায় ব্যাপক সাড়া পড়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে মহাত্মা গান্ধী, মাদার টেরেসা, আলবার্ট আইনস্টাইন, আব্রাহাম লিংকন প্রমুখের সেলফি!

জিও জন মুল্লুর নামের এক ব্যক্তি দিন পাঁচ-ছয় দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহাত্মা গান্ধী, মাদার তেরেসা, মার্টিন লুথার কিং জুনিয়র, আব্রাহাম লিংকন, আলবার্ট আইনস্টাইন এবং এলভিস প্রিসলির মতো ঐতিহাসিক ব্যক্তিত্বের কিছু এআই জেনারেটেড ছবি পোস্ট করেছেন যেগুলি এক নজরে দেখলে সেলফি বলে মনে হয়। জন, নিজেকে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনথুসিয়াস্টিক’ হিসেবে পরিচয় দেন। আর তিনি এআই সফ্টওয়্যার মিডজার্নি এবং ফটোশপ ব্যবহার করে এরকম একের পর এক আশ্চর্যজনক ছবি বা পোর্ট্রেট তৈরি করেছেন।

যদিও মহাত্মা গান্ধী, মাদার তেরেসা প্রমুখের সম্প্রতি সাড়া ফেলা ছবিগুলি তার এখনকার কাজ নয় বলে জানিয়েছেন জন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, এগুলি তার পুরোনো হার্ড ড্রাইভ থেকে রিকভার করা কন্টেন্ট। তবে বিশ্বজুড়ে প্রচুর মানুষ তার এই নির্মাণে ভালবাসা ঢেলে দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এআই টুল ব্যবহার করে এরকম অবাক করা ছবি এর আগেও তৈরি হয়েছে। কখনও নেতাজি সুভাষের ঝকঝকে পরিষ্কার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে, তো কখনও আবার ইতিহাসের পাতায় থাকা চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক থেকে শুরু করে মহম্মদ ঘোরি, ফিরোজ শাহ তুঘলকের মত অনেকের বাস্তব ছবি সামনে এসেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি