মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

সাইবার নিরাপত্তায় অবদানের জন্য ইজেনারেশনকে সম্মাননা প্রদান করলো সিলিকনভ্যালির সাইবেল

ডিজিটাল নিরাপত্তায় সেবায় অনবদ্য অবদান রাখার জন্য দেশের প্রখ্যাত সিস্টেম ইন্টিগ্রেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেডকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় থ্রেট ইন্টেলিজেন্স এবং ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সাইবেল এক স্বীকৃতি প্রদান করেছে।

থাইল্যান্ডে অনুষ্ঠিত সাইবেল পার্টনার ইভেন্ট গ্রোকন ২০২৩ এ উক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বিনু অরোরা ইজেনারেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব শামীম আহসান এর হাতে এ স্বীকৃতিটি তুলে দেন।

আমেরিকার সিলিকন ভ্যালিতে অবস্থিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান সাইবেল; সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য ইজেনারেশনকে এই স্বীকৃত প্রদান করেছে। ইজেনারেশন অবিরামভাবে সাইবার ঝুঁকি মূল্যায়ন এবং প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থাগ্রহনে সেবা গ্রহণকারীদেরকে নিজেদের সক্ষমতা প্রদর্শন এবং সেবা প্রদান করেছে, যার মধ্যে বাংলাদেশের বৃহৎ ব্যাংক সমূহ, টেলিকম সেবা প্রতিষ্ঠান সমূহ, বৃহৎ শিল্পগোষ্ঠী সমূহ এবং সরকারি বিভিন্ন দপ্তরসমূহের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও অন্তর্ভুক্ত।

সাইবেলের প্রধান নির্বাহী বিনু অরোরা বলেন “ডার্ক ওয়েব মনিটরিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাটাচ সারফেস মনিটরিং এবং ব্র্যান্ড মনিটরিং এর মত সলিউশন সাশ্রয়ী মূল্যে প্রদানের একটি একক প্ল্যাটফর্ম এর ব্যবস্থা করায় সাইবার সিকিউটি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলির জন্য সাইবেল একটি গেম চেঞ্জার হিসাবে পরিগণিত হয়েছে। এই পরিষেবাগুলিকে একটি প্ল্যাটফর্মে একীভূত করায় কেবল গ্রাহকদের কার্যক্রম সহজসাধ্য হয়েছে তাই নয়, বরং পরিচালনগত দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইজেনারেশন ও সাইবেল এর পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সাইবার নিরাপত্তায় যৌথভাবে বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহে বিনিয়োগ করছি এবং প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

সম্মাননা গ্রহণের পর, এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শামীম আহসান বলেন, “ইজেনারেশন সাইবার নিরাপত্তার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করছে এবং ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ডার্ক ওয়েব মনিটরিং, থ্রেট ইন্টেলিজেন্স, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনেট্রেশন টেস্টিং, ইনসিডেন্ট রেসপন্স, ফিশিং প্রোটেকশন, সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং, সাইবার সিকিউরিটি কনসালটেশন, এসইএম সলিউশন (সিকিউরিটি ইনফরমেশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট), থ্রেট হান্টিং, ডেটা লিক প্রিভেনশন, ব্র্যান্ড মনিটরিং সলিউশন ইত্যাদি সার্ভিস প্রদান করেছে এবং সামনের দিনগুলোতেও যাত্রা অব্যাহত থাকবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি