সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
35 C
Dhaka

সফট পাওয়ার ধারীরাই পৃথিবীকে নেতৃত্ব দেবে : আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পৃথিবী এখন নিয়ন্ত্রিত হচ্ছে সফট পাওয়ার দিয়ে। আগামীতে যাদের যতটা সফট পাওয়ার থাকবে তারাই পৃথিবীকে নেতৃত্ব দেবে। ১৭ কোটি নাগরিককেই ব্যাংকিং-এ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছেন আইসি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার পরামর্শেই আমাদের আগামী সেবাগুলো হবে পার্সোনালাইজড বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী মঙ্গলবার রাতে হোটেল ওয়েস্টিনে আয়োজিত মুঠোফোনে সিমহীন ব্যাংকিং সেবা ‘মেঘনা পে’ এর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন ।

মাত্র ১৪ বছরের ব্যবধানে দেশ এখন ‘লেসক্যাশ সোসাইটি’ গড়ে উঠেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে।

পলক বলেন, ইন্টার অপারেবল ডিজিটাল প্লাটফর্ম ‘বিনিময়’ এর পেছনের মূলশক্তি ‘পরিচয়’ এর মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের ৬৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এমন সেবা দেয়ার জন্য আগামীর তরুণদের ‘ইনোভেটিভ ইন্টিলিজেন্স’ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। পরিচয় প্লাটফর্মের জন্য নগদের খরচ ৬৫ শতাংশ কমিয়ে এনে নগদ বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করতে পারছে বলেও তিনি জানান।

মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেঘনা ব্যাংক এর চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান।

পরে তিনি মেঘনা পে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি