Monday, October 12, 2026
25.4 C
Dhaka

শাওমির স্মার্টফোনে ২০ ধরনের নিরাপত্তা ত্রুটির অভিযোগ

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি কোম্পানি শাওমির স্মার্টফোনে ২০ ধরনের নিরাপত্তা ত্রুটি থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রযুক্তি বিশারদদের মতে, এসব ত্রুটি যদি প্রকাশ্যে আসে তাহলে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য প্রকাশ্যে চলে আসবে। এছাড়া হামলাকারীরা চাইলে দূর থেকে ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে। খবর গিজমোচায়না।

প্রযুক্তি বিশারদ ও সংশ্লিষ্টরা জানান, দ্রুত সময়ের মধ্যে এসব ত্রুটি সমাধানে শাওমিকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এমআইইউআই ও হাইপারওএস দুটি ইন্টারফেসচালিত ডিভাইসেও এসব ত্রুটি পাওয়া গেছে। গ্যালারি, এমআই ভিডিও, সেটিংসসহ বেশকিছু অ্যাপে ত্রুটি পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, এসব অ্যাপের আরো ভালো নিরাপত্তা ব্যবস্থা ও প্যাচ আপডেট প্রক্রিয়া জরুরি।

শাওমির ১২টি অ্যাপে ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এগুলো হলো গ্যালারি, গেটঅ্যাপস, এমআই ভিডিও, এমআইইউআই ব্লুটুথ, ফোন সার্ভিসেস, প্রিন্ট স্পুলার, সিকিউরিটি, সিকিউরিটি কোর কম্পোনেন্ট, সেটিংস, শেয়ার মি, সিস্টেম ট্রেসিং ও শাওমি ক্লাউড।

ত্রুটি পাওয়ার অভিযোগের পর সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে চীনের প্রযুক্তি কোম্পানিটি। সব অ্যাপের আলাদা আপডেট চালু করেছে কোম্পানি। বাজারসংশ্লিষ্ট ও বিশারদদের মতে, গ্রাহক বা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় এবং ভবিষ্যতে এমন কোনো ঘটনা প্রতিহতে শাওমির এখনই কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন। এজন্য গ্রাহকদের সঙ্গে নিরাপত্তা ত্রুটি সংশোধন চালুর বিষয়ে সরাসরি যোগাযোগ করতে ও মতামত জানতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

সর্বশেষ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি