সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
34 C
Dhaka

লেনোভোর আইডিয়াপ্যাড গেমিং থ্রিআই ল্যাপটপটিতে যা যা পাবেন !

টেকভিশন২৪ ডেস্ক: একটি ডেস্কটপ থেকে ল্যাপটপের চাহিদা বিগত কয়েক বছরেই বেড়ে চলছে, এর মূল কারণ হচ্ছে ল্যাপটপের পোর্টাবিলিটি, লাইট ওয়েট এর সুবিধা। তাই সম্প্রতি বাংলাদেশের বাজারে লেনোভো নিয়ে এলো তাদের জনপ্রিয় আইডিয়াপ্যাড গেমিং এর আইডিয়াপ্যাড গেমিং থ্রিআই।

বাংলাদেশে লেনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সারা বাংলাদেশের সকল ব্রাঞ্চসমূহে এই নতুন সিরিজের পণ্যটি নিয়ে যাত্রা শুরু করেছে।

ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকছে, ১১তম জেনারেশন এর ইনটেল কোর আই৫- ১১৩০০এইস। ৮ কোর এবং ৮ থ্রেড সম্পন্ন এই প্রসেসর এর ক্লক স্পিড ৩.১০ গিগাহার্জ যা বুস্ট মোডে ৮.৮ গিগাহার্জ র্পযন্ত উঠে থাকে।

অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন উইন্ডোজ ১১ হোম। থাকছে ৮ জিবি ডিডিআর র‌্যাম যার বাস স্পিড ২৯৩৩ মেগাহার্জ। সাথে থাকছে ১টিবি এইচডিডি + ২৫৬ জিবি এর এনভিএম-ই এসএসডি।

১৯২০ x১০৮০ রেজুলেশন আইপিএস প্যানেল থাকছে ল্যাপটপটির ডিস্পেলেতে। যার স্ক্রিন সাইজ ১৫.৬ ইঞ্চি। ১২০হার্জ রিফ্রেশ-রেট এর জন্য গেমিং এ পাবেন স্মুথ একটি এক্সপেরিয়েন্স।

গেমিং পার্ফরমেন্স এ কোন কম্প্রোমাইজ না করতে ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এনভিডিয়া এর জিটিএক্স ১৬৫০ জিবি গ্রাফিক্স কার্ড। টুরিং আর্কিটেকচারের ৮ জিবি জিডিডিআর৬ ভির‌্যাম এই জিপিউ এর মেমোরি বাস স্পিড ১২০০০ মেগাহার্জ। যা দিয়ে আপনি কোনরকম ল্যাগ ছাড়াই ১০৮০পি তে ১২০হার্জ রিফ্রেশ রেটে গেম খেলতে পারবেন।

ল্যাপটপটির একটি আকর্ষনীয় ফিচার হলো এটাতে দেওয়া আছে নাহিমাইক অডিও যার মাধ্যমে গেমাররা সম্পূর্ন একটি ৩ডি সাউন্ড পাবেন, এবং এই সাউন্ড এর মাধ্যমে তারা অপনেন্ট এর ফুটস্টেপস শুনে তাদের পজিশন বুঝতে পারবেন।

২টি ইউএসবি ৩.২ জেন ১, একটি ইউএসবি টাইপ-সি ৩.২, একটি এইচডিএমআই ২.০আউটপুট, একটি হেডফোন মাইক কম্বো জ্যাক, একটি ইথারনেট পোর্ট নিয়ে ল্যাপটপটির এক্সটার্নাল পোর্ট।

৭২০পি এর একটি ওয়েবক্যাম থাকছে যার মধ্যে একটি স্পেশাল ফিচার আছে ”প্রাইভেসি সাটার”। এই ফিচার এর মাধ্যমে আপনার সুবিধামত ওয়েবক্যামটি অন অফ করতে পারবেন। ৪৫ডাব্লিউএইচ পাওয়ার সম্পন্ন ব্যাটারি আপনাকে দিবে ৮ ঘণ্টা র্পযন্ত ব্যাকাপ। যদিও তা নির্ভর করে ল্যাপটপ এর সেটিং এবং ব্যবহাররের উপর।

ল্যাপটপটির ওজন ২.২ কেজি যার মাধ্যমে আপনি সহজেই ল্যাপটপটিকে যেকোন জায়গায় বহন করতে পারবেন। ২ বছরের ওয়ারেন্টি সহ ল্যাপটপটির মূল্য ৯৬,৫০০ টাকা।

ল্যাপটপটির সাথে একটি স্মার্ট ওয়াচ এবং একটি গেমিং মাউস পাবেন একদম ফ্রি। এছাড়াও ল্যাপটপটি ১১জেনারেশন কোর আই৭ ভ্যারিয়ান্টেও গ্লোবাল ব্র্যান্ড এর যেকোন শাখায় এবং অনুমোদিত যেকোন ডিলার হাউজে পাওয়া যাচ্ছে।

ডিলার হাউজের সাথে লেনেভো ল্যাপটপ নিয়ে যোগাযোগ করতে লিংকে ভিজিট করুন: https://www.globalbrand.com.bd/laptop/all-laptop/lenovo-laptops

-জিডিটিএন/২২/মা/২২

 

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি