শনিবার, আগস্ট ৮, ২০২৬
29.1 C
Dhaka

রেড ক্রিসেন্ট সোসাইটিকে নিয়ে বন্যার্তদের পাশে গ্রামীণফোন

চলমান আকস্মিক বন্যা পরিস্থিতিতে জরুরিভিতিত্তে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)’র সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বন্যা কবলিত এলাকাগুলোয় ১০ হাজার পরিবারের হাতে ত্রাণের খাদ্যসামগ্রী পৌঁছে দেবে কোম্পানিটি।

এ ছাড়া মাঠ পর্যায়ের পরিস্থিতি অনুযায়ী পানযোগ্য নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পাঁচটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি ভ্রাম্যমাণ মেডিকেল টিমের ব্যবস্থা করবে গ্রামীণফোন।

ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ, চাঁদপুর, লক্ষীপুর, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় বিনা মূল্যে ১০ মিনিট এবং ৫০০ এমবি ইন্টারনেট প্রদান করছে গ্রামীণফোন, যাতে তারা জরুরি যোগাযোগ অব্যাহত রাখতে পারেন।

গ্রাহকরা ১২১৫০৫০# ডায়াল করে সুবিধাটি গ্রহণ করতে পারবেন, যার মেয়াদ হবে ৩ দিন। এ ছাড়া দুর্যোগপূর্ণ এলাকায় নিকটস্থ চলমান গ্রামীণফোন সাইটে মোবাইল ফোন চার্জ দেয়ার সুযোগ পাবেন মানুষজন।

গ্রামীণফোনের হেড অব ইএসজি ফারহানা ইসলাম বলেন, “এমন সংকটময় পরিস্থিতিতে সমাজের মানুষের পাশে দাঁড়ানোয় বিশ্বাসী গ্রামীণফোন। আমাদের কোম্পানির নেয়া পদক্ষেপের পাশাপাশি আমরা কর্মীদের কাছ থেকে অনুদান সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে তারা স্বেচ্ছায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পান। তাদের ব্যক্তিগত সহায়তা ক্ষতিগ্রস্থ মানুষের প্রয়োজনে ব্যবহার করা হবে। সমাজের প্রয়োজনে সবসময় মানুষের পাশে দাঁড়াতে আমরা সংকল্পবদ্ধ।”

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম ইউ কবীর চৌধুরী বলেন, “বন্যার কারণে দেশের বেশ কিছু অঞ্চলে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব মানুষদের পাশে দাঁড়াতে এবং সময়মতো প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ পৌঁছে দিতে গ্রামীণফোনের সাথে আমাদের এই সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি