রবিবার, জুন ১৪, ২০২৬
27.6 C
Dhaka

রিয়েলমি সি৫৫ চ্যাম্পিয়ন ফটোগ্রাফি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রশিদ নিলয়

টেকভিশন২৪ ডেস্ক:আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে গতকাল বিকাল ৪টায় এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হল রিয়েলমি সি৫৫ চ্যাম্পিয়ন ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের নাম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন আদনানুর রশিদ নিলয়। চ্যাম্পিয়ন হিসেবে সনদের পাশাপাশি তিনি জিতে নেন দুর্দান্ত রিয়েলমি সি৫৫। অসাধারণ আলোকচিত্রের জন্য প্রথম ও দ্বিতীয় রানার-আপ হন যথাক্রমে শ্রাবণ শাফিন ও সাদমান আলম সাদী এবং অনারেবল মেনশন অর্জন করেন খালেদ রাইহান। রানার-আপ এবং অনারেবল মেনশন বিজয়ীরা জিতে নেন ওয়াচ ও বাডস সহ রিয়েলমি’র এআইওটি পণ্য।  

অনুষ্ঠানে রিয়েলমি থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিটাল মিডিয়া বায়িং ও ওয়েব ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ফারুক রহমান, অ্যাসিসট্যান্ট পাবলিক রিলেশনস ম্যানেজার শাহেদ জায়গীরদার এবং অ্যাসিসট্যান্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার এ.কে.এম. তানজিমুর। এআইইউবি’র প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট সাদমান আলম সাদীসহ অন্যান্য অ্যালামনাইরা।

‘চ্যাম্পিয়ন মোমেন্ট’ প্রতিপাদ্যে গত ২০ মে এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের অংশীদারিত্বে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি চ্যাম্পিয়ন ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করে। বহুল প্রত্যাশিত এ প্রতিযোগিতা এআইইউবি’র শিক্ষার্থীদের থেকে অভুতপূর্ব সাড়া লাভ করে – প্রতিযোগিতায় ১শ’ ২৩ এর বেশি আগ্রহী তাদের মেধা প্রদর্শনে অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতার অংশ হিসেবে অংশগ্রহণকারীদের গত ২৬ মে রমনা ও শাহবাগে ফটোওয়াকে নিয়ে যাওয়া হয়, যার ভিত্তিতে অংশগ্রহণকারীরা তাদের আলোকচিত্র জমা দেন।            এ প্রতিযোগিতা নিয়ে এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট সাদমান আলম সাদী বলেন, “নিজেদের আগ্রহ ও মেধা প্রকাশের ক্ষেত্রে আলোকচিত্র নিয়ে আগ্রহী ও ফটোগ্রাফি ক্লাবের সদস্যদের জন্য এ প্রতিযোগিতা এক দারুণ সুযোগ নিয়ে আসে। অংশীদারিত্ব করার জন্য এবং আমাদের ভেতরকার সুপ্ত আলোকচিত্রীকে বের করে আনতে সহায়তা করার জন্য আমি রিয়েলমিকে ধন্যবাদ জানাই।” 

রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যরেন জ্যাং বলেন, “ফটোগ্রাফির মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করে। এ উদ্যোগ আয়োজনের উদ্দেশ্য ছিল লেন্সের মাধ্যমে দুর্দান্ত সব মুহূর্তকে ফ্রেমবন্দী করার ক্ষেত্রে তরুণ শিক্ষার্থীদের আগ্রহ ও মেধার প্রকাশ। আমি প্রতিযোগিতার বিজয়ীদের ধন্যবাদ জানাই এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা।”

দেশের বাজারে রিয়েলমি সম্প্রতি তাদের চ্যাম্পিয়ন ফোন সি৫৫ উন্মোচন করেছে। ফোনটিতে রয়েছে চারটি সেগমেন্ট-ফার্স্ট ফিচার। ফোনটির অসাধারণ ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে ইন-সেগমেন্ট ৬৪ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, সাথে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ২ মেগাপিক্সলে বিঅ্যান্ডডব্লিউ লেন্স। যা ডিভাইসটিকে তরুণ আলোকচত্রী ও কনটেন্ট নির্মাতাদের জন্য দুর্দান্ত এক স্মার্টফোনে পরিণত করেছে। রিয়েলমি সি৫৫ ক্যামেরার মাধ্যমে তোলা যাবে ঝকঝকে সব ছবি। ডিভাইসের চ্যাম্পিয়ন নেচার দিয়ে অনুপ্রাণিত এ ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ভেতরকার সত্যিকারের আলোকচিত্রীকে বের করে আনা।   

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি