শনিবার, জুলাই ১৮, ২০২৬
29.7 C
Dhaka

রমজানে নিত্য প্রয়োজনীয় কেনাকাটাকে সহজ করবে দারাজের “রমজান বাজার”

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন রমজান মাসকে সামনে রেখে ক্রেতা সাধারণের নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা আরেকটু সহজ করতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (http://daraz.com.bd) চালু করেছে অনলাইন গ্রোসারি শপিং ক্যাম্পেইন “রমজান বাজার”।

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান একটি বিশেষ মাস। বছরের বিশেষ এ মাসটিতে তারা আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকেন। গ্রীষ্মের উত্তাপ ও চলমান কোভিড-১৯ পরিস্থিতির মাঝে দারাজের “রমজান বাজার” ক্যাম্পেইনটির মাধ্যমে ক্রেতারা অল্প সময় ও শ্রম ব্যয় করে তাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ক্রয় করতে পারবেন।

“রমজান বাজার” ক্যাম্পেইনের আওতায় গ্রোসারি শপিং-এ রয়েছে ৭০০ টাকা পর্যন্ত ভাউচার মূল্যছাড় সহ আকর্ষণীয় সব অফার। এছাড়া বিকাশ- পেমেন্টে পাচ্ছেন ১৫% ক্যাশব্যাক এবং আরো অনেক পেমেন্ট পার্টনার অফার। এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. তাজদিন হাসান বলেন, “প্রত্যেক মুসলমানের জন্য রমজান মাসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমাদের রমজান বাজার ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা ডিসকাউন্ট ক্যুপন ও ভাউচার ব্যবহারের মাধ্যমে সুলভ মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। রমজান উপলক্ষে আমাদের এ উদ্যোগটির মাধ্যমে ক্রেতারা তাদের সাধ্যের মধ্যেই সব ধরনের মুদি কেনাকাটা পারবেন বলে আমি আশা করছি।”

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “রমজান মাসটি আমাদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক উপলক্ষ হিসেবে আসে। জনগণের ব্র্যান্ড হিসেবে দারাজ সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন আরো একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে “রমজান বাজার” ক্যাম্পেইনের দারুণ সব অফারের মাধ্যমে আমরা ক্রেতা সাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার চেষ্টা করেছি।”

দারাজের রমজান বাজার ক্যাম্পেইনটি আগামী ৩১ মার্চ ২০২২ পর্যন্ত চালু থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি