শুক্রবার, জুন ১২, ২০২৬
27 C
Dhaka

যে ৭টি অ্যাপে সর্বনাশ হতে পারে আপনার ফোন  

টেকভিশন ডেস্ক:  স্মার্টফোনে অ্যাপ ব্যবহার একদিকে যেমন কাজকর্ম কে সহজ করে দিচ্ছে অন্যদিকে কিছু অ্যাপ আবার আমাদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। প্রায় দিনই আমরা নতুন নতুন অ্যাপের কথা শুনি যেগুলি ব্যবহার করা বিপদজনক।

সম্প্রতি এভাস্ট এর সাইবার সিকিউরিটি রিসার্চার টিম ৭টি এই ধরণের ম্যালিশিয়াস অ্যাডওয়্যার স্ক্যাম অ্যাপের সন্ধান পেয়েছে। যেগুলি ইতিমধ্যেই ২৪ লক্ষের বেশি ডউনলোড হয়ে গেছে। এই অ্যাপগুলি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে উপলব্ধ ছিল। শুধু তাই নয়, এই অ্যাপগুলিকে টিকটক বা ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েও ডাউনলোড করানো হয়েছে।

এভাস্ট-এর বিশ্লেষক জ্যাকব ভাবরা জানিয়েছেন তারা টিকটকে তিনটি খুব জনপ্রিয় প্রোফাইল খুঁজে পেয়েছে, যার একটিতে প্রায় ৩ লক্ষ ফলোয়ার আছে। এই প্রোফাইলগুলি থেকে বারবার অ্যাপগুলি ডাউনলোড করানোর জন্য বলা হয়েছে। টিকটক ছাড়াও রিসার্চার টিম ইনস্টাগ্রামেও বহু জনপ্রিয় প্রোফাইল পেয়েছে যেগুলির মাধ্যমে এদের কে প্রমোট করা হত।

রিসার্চাররা জানিয়েছেন এই স্ক্যাম অ্যাপগুলি নানারকম এন্টারটেইনমেন্ট, ওয়ালপেপার, মিউজিক অ্যাপ হিসাবে গুগল প্লে স্টোরে ও অ্যাপেল অ্যাপ স্টোরে এতদিন ছিল।

ডাউনলোড করার পরে এই অ্যাপগুলো ফোনের ভিতরে নিজে থেকে লুকিয়ে পড়ে। প্রচুর অ্যাড দেখায় এবং মাঝেমাঝেই ২ থেকে ১০ মার্কিন ডলার পর্যন্ত চার্জও কাটে। এইভাবে তারা প্রায় ৪ কোটি টাকা ইনকাম করে নিয়েছে। সম্প্রতি গুগল ও অ্যাপল এই অ্যাপগুলিকে সরিয়ে দিয়েছে।

আসুন দেখে নিই এই অ্যাপগুলির নাম। জেডডিনেট এর রিপোর্ট অনুযায়ী অ্যাপ ৭টি হল: থিমজোন, সকি অ্যাপ ফ্রি, সখ মাই ফ্যান্ডস, আনলিমিটেড মিউজিক ডাইনলোডার, ফ্রি ডাউনলোড মিউজিক, ৬৬৬লাইভ এবং লাইভ ওয়ালপেপারস এর মতো অ্যাপ। -জেডডিনেট ও টেকগাপ অবলম্বনে জিডিটিএন। 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি