শনিবার, আগস্ট ১৫, ২০২৬
27 C
Dhaka

ফোন রেখে জীবন উপভোগ করতে বললেন মোবাইলের আবিষ্কারক মার্টিন কুপার

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্টিন কুপার যিনি ফোন আবিষ্কার করেছেন। ১৯৭৩ সালে তার হাতেই তৈরি প্রথম ফোন। এখন এমন মানুষ খুঁজে পাওয়া দায়, যার হাতে ফোন নেই। কেউ কেউ তো সারাদিন ডুবে রয়েছেন স্মার্টফোনে। অনেকের মনেই প্রশ্ন জাগতেই পারে যিনি ফোনের আবিষ্কারক, তিনি দিনে কত সময় ব্যবহার করেন ফোন?

মার্টিন কুপারের এখন ৯৩ বছর বয়স। সম্প্রতি বিবিসিকে মার্টিন বলেছেন, দিনের মাত্র ৫ শতাংশ সময় তিনি স্মার্টফোন ব্যবহার করেন। তিনি স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন।

মার্টিন কুপার বলেছেন, মানুষের ভার্চুয়াল লাইফ ছেড়ে বাস্তব জীবনে বেশি সময় কাটানো উচিত। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার জীবনে অনেক রকম সমস্যা ডেকে আনতে পারে, এই ব্যাপারে সতর্কবাণী শোনালেন মার্টিন কুপার। তিনি বলেছেন, মোবাইল ছেড়ে মানুষের জীবন নিয়ে মেতে থাকা উচিত।

১৯৭৩ সালে প্রথমবার মার্টিন কুপার ফোনে নম্বর ডায়াল করেছিলেন। মটোরোলা ডায়নাটিএসি ৮০০০এক্স মডেলের ফোন তৈরিতে তার সময় লেগেছিল মাত্র তিন মাস। সংস্থার তরফে এই ফোন আবিষ্কারে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছিল বলে জানা যায়।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি