রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

মাইক্রনের ওপর চীনের নিষেধাজ্ঞা মেনে নেবে না যুক্তরাষ্ট্র

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি মাইক্রনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। নিষেধাজ্ঞার বিষয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্যমন্ত্রী গিনা রাইমন্ডো জানান, মাইক্রনের মেমোরি চিপ কেনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সহ্য করবে না যুক্তরাষ্ট্র। পাশাপাশি এ অর্থনৈতিক জবরদস্তি নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে দেশটি ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানিয়েছেন।

সম্প্রতি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক কাঠামো নিয়ে মার্কিন বাণিজ্য বিভাগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রাইমন্ডো এ কথা জানান। তিনি ‘‌যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মাইক্রনের বিরুদ্ধে চীনের নেয়া পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন।

তিনি বলেন, ‘‌এরা আসলে কোনো ভিত্তি ছাড়াই একটি একক মার্কিন কোম্পানিকে শিকার বানিয়েছে। একে আমরা সহজ অর্থে অর্থনৈতিক বলপ্রয়োগ হিসেবে দেখি। আমরা এটি সহ্য করব না। আর এমনও মনে করি না যে তাদের এ প্রচেষ্টা সফল হবে।’

২১ মে চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি) জানায়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চিপ নির্মাতা কোম্পানিটি তাদের নেটওয়ার্ক নিরাপত্তার ব্যবস্থার পর্যালোচনায় ব্যর্থ হয়েছে ও চীনের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পগুলোয় মাইক্রনের বিভিন্ন পণ্য ব্যবহার নিষিদ্ধ হবে।

জি৭’র বিভিন্ন শিল্পনেতা চীনের এ অর্থনৈতিক জবরদস্তি পেছানোর উদ্দেশ্যে নতুন উদ্যোগে সম্মত হওয়ার একদিন পর এ পদক্ষেপ প্রকাশ্যে আসে। গিনা বলেন, ‘জি৭ ছাড়াও আমরা ধারাবাহিকভাবে বলে আসছি, এ সুনির্দিষ্ট চ্যালেঞ্জের পাশাপাশি চীনের বাজারবিরোধী কার্যক্রম সংশ্লিষ্ট সব চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।’

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি