শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
29 C
Dhaka

ব্যক্তিগত তথ্য প্রকাশিত বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে পর্যালোচনা সভা

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার নিরাপত্তা বিষয়ে বিগত সভার জরুরি কার্যবিবরণী ও ব্যক্তিগত তথ্য প্রকাশিত হওয়ার কারণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে আজ এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সভায় জানানো হয়,  ব্যক্তিগত তথ্য প্রকাশিত হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব এপ্লিকেশনের কারিগরি দূর্বলতা মূল কারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তাদের টেকনিক্যাল টিমের সাথে তদন্ত পর্যালোচনা এবং অনুসন্ধানে প্রতীয়মান হয় যেযথাযথ কারিগরি জ্ঞানসম্পন্ন লোকবল না থাকায় তাদের ওয়েব এপ্লিকেশনসমূহ যথাযথভাবে তদারকির অভাব পরিলক্ষিত হয়।

তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য সুপারিশসমূহের মধ্যে রয়েছেসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব এপ্লিকেশনের পূর্ণাঙ্গ VAPT প্রতিবেদন পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণপূর্বক সকল ত্রুটি নিরসন করার সুপারিশ করা হয়। বিদ্যমান ওয়েব এপ্লিকেশনটির সফটওয়্যার আর্কিটেকচার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং এন্ড সার্টিফিকেশন সেন্টার (SQTC) এবং বিসিসির বিএনডিএ সদস্যদের সমন্বয়ে পরীক্ষা করা প্রয়োজন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের টেকনিক্যাল টিমের সদস্য সংখ্যা বৃদ্ধিসহ সার্বিক কারিগরি সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করা হয়। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) হিসেবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির নির্দেশনা মোতাবেক CIRT, SOC এবং NOC গঠনপূর্বক সাইবার নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করা হয়। যে কোন ধরনের সাইবার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার লক্ষণ পরিলক্ষিত হলে CIIগাইডলাইন অনুসরণে ডিজিটাল নিরাপত্তা এজেন্সিকে রিপোর্ট করার সুপারিশ করা হয়

ভবিষ্যতে কোন দপ্তরে অনুরূপ ঘটনার পুনারাবৃত্তি এড়াতে তদন্ত কমিটি প্রদত্ত সুপারিশের মধ্যে রয়েছেবাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার (বিএনডিএ) নির্দেশিকা এবং সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ডস ও গাইডলাইন অনুসরণ করে যেকোন ধরনের সিস্টেম/সফটওয়্যার/ওয়েব এপ্লিকেশন প্রস্তুত করার সুপারিশ করা হয়। এছাড়াওবিভিন্ন দপ্তরে ব্যবহৃত আইসিটি ভিত্তিক গুরুত্বপূর্ণ সিস্টেম/ সফটওয়্যার/ওয়েব এপ্লিকেশন বিএনডিএ ফ্রেমওয়ার্কের এর সাপেক্ষে পর্যালোচনা ও Architectural Review করার সুপারিশ করা হয়। সফটওয়্যার/ওয়েব এপ্লিকেশন প্রস্তুতের পর বিসিসির সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং এবং সার্টিফিকেশন (SQTC) সেন্টার হতে প্রতিবেদন গ্রহণ করার সুপারিশ করা হয়। নিয়মিত আইটি অডিট করে সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়।

এছাড়াও সফটওয়্যার/ওয়েব এপ্লিকেশনের সোর্স কোডে কোন ধরনের পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজ উদ্যোগে পরীক্ষা করবে এবং তা পরবর্তীতে অবশ্যই বিসিসির SQTC সেন্টার ও N-CERT (বিজিডি ইগভ সার্টকর্তৃক VAPT করতে হবে।  গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CIIসমূহকে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির নির্দেশনা মোতাবেক CIRT, SOC এবং NOC গঠনপূর্বক সাইবার নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করা হয়। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানে আইসিটি বিষয়ক জ্ঞান সম্পর্ণ দক্ষ জনবল নিয়োগ করার সুপারিশ করা হয় এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো: মোস্তাফা কামাল, বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক ইঞ্জি: মোহাম্মদ সাইফুল আলম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি