শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২২’-এর চ্যাম্পিয়ন ‘র‌্যাবিটহোল’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী সেবাপ্রদানের স্বীকৃতিস্বরূপ ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২২’-এ ‘গণমাধ্যম ও বিনোদন’বিভাগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ক্রীড়া ও বিনোদন জগতের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘র‌্যাবিটহোল’। সোমবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত বেসিস অ্যাওয়ার্ডস এর পঞ্চম আসরে প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার প্রদান করা হয়। এবারের ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২২’ জয়ের পাশাপাশি অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-এর আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্যও নির্বাচিত হয়েছে ‘র‌্যাবিটহোল’। অ্যাপিকটা অ্যাওয়ার্ডস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে পরিচিত।

এদিন র‌্যাবিটহোল-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং কঙ্গোর (ডিআরসি) অনারারি কনসাল হিজ এক্সিলেন্সি (এইচই) জিয়াউদ্দিন আদিল। এ সময় উপস্থিত ছিলেন, র‌্যাবিটহোল-এর হেড অব অপারেশন্স নাজমুল আলম স্বরুপ ও পার্টনারশিপ জেনারেল আহসানুল হাসান সহ অন্যান্যরা।

বেসিস

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিওবার্তা প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো যোগ দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম পিএএ, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি জনাব মো. জসিম উদ্দিন প্রমুখ।

দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা অভিনব এবং দূরদর্শী পণ্য ও সেবা প্রকল্পসমূহকে স্বীকৃতি দিতে এবারের আসরে মোট ৩৬টি ক্যাটাগরিতে ৬৮টি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত সেরা প্রকল্পসমূহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।

র‌্যাবিটহোল-এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল বলেন, “খেলা সম্প্রচার ও বিনোদনের মানসম্পন্ন কনটেন্ট দর্শকের কাছে পৌঁছে দিয়ে র‌্যাবিটহোল দেশের সর্বস্তরে সময়পযোগী ও বিশ্বস্ত ওটিট প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। বেসিস-এর এই অ্যাওয়ার্ডস আমাদের সেবার পরিধিকে আরো বিস্তৃত করতে র‌্যাবিটহোল টিমকে অনুপ্রাণিত করবে।”

দেশের সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবাগুলোকে স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে ধারাবাহিকভাবে আইসিটি অ্যাওয়ার্ডস-এর আয়োজন করে আসছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

বেসিস

এছাড়া, বাংলাদেশের বিনোদন এবং খেলাজগতের অবিচ্ছেদ্য নাম ‘র‌্যাবিটহোল’। দেশের প্রধানতম জনপ্রিয় খেলা ক্রিকেটের  ‘হোম অব ডিজিটাল’ও বলা হয় র‌্যাবিটহোলকে।  ২০১৭ সালে বাংলাদেশের জাতীয় দলের ম্যাচ সরাসরি সম্প্রচারের মধ্যে দিয়ে এই প্লাটফর্মটির যাত্রা শুরু হয়। এরপর দ্রুতই র‌্যাবিটহোল সবার কাছে জনপ্রিয়তা পায়। র‌্যাবিটহোল অ্যাপ ও ওয়েবসাইট থেকে ক্রিকেট এর জাতীয় দলের খেলা সমূহ সহ জনপ্রিয় অন্যান্য ক্রিকেট স্পোর্টস আসর- আইসিসি টুর্নামেন্ট, বিপিএল, আইপিএল, ডিপিএল ইত্যাদি সরাসরি দেখার সুযোগ রয়েছে দর্শকদের। এছাড়া, র‌্যাবিটহোল-এর মাধ্যমে ইউরোপের প্রধানতম ফুটবল লিগ- ইংলিশ প্রিমিয়ার লিগ ও অন্যান্য আকর্ষণীয় লিগ, স্প্যানিশ লিগ, ইতালিয়ান লিগ, ফ্রেঞ্চ লিগও সরাসরি উপভোগ করতে পারছেন সারাদেশের স্পোর্টসপ্রেমীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি