মঙ্গলবার, জুন ২, ২০২৬
28.5 C
Dhaka

শিক্ষার্থীদের বই পড়া ও বিজ্ঞান চর্চায় বেস্ট সিএসআর অ্যাওয়ার্ড পেলো বিকাশ

টেকভিশন২৪ ডেস্কঃ করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্য ডেইলি স্টার ও সিএসআর উইন্ডো বাংলাদেশ আয়োজিত সেরা সিএসআর পুরস্কার পেয়েছে বিকাশ। দেশজুড়ে স্কুলের শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচি এবং বিজ্ঞান উৎসব আয়োজনের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেলো প্রতিষ্ঠানটি।

করপোরেট প্রতিষ্ঠানগুলোর সেরা সামাজিক দায়বদ্ধতার উদ্যোগকে স্বীকৃতি জানাতে রাজধানীর একটি হোটেলে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘এ বেটার টুমরো সিএসআর অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিকাশের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর পুরস্কারটি গ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ), চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফেরদৌস ইউসুফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রথমবারের মতো কোনো এমএফএস প্রতিষ্ঠান হিসেবে বিকাশ এই সম্মানজনক স্বীকৃতি পেলো।

সারাদেশের শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সাথে যুক্ত হয়ে এ পর্যন্ত ২৯০০ শিক্ষা প্রতিষ্ঠানে ২,৬৩,৭০০ বই দিয়েছে, যা থেকে ২৭ লাখ পাঠক উপকৃত হয়েছেন। এছাড়া, স্কুল লাইব্রেরিতে পুরোনো এবং জরাজীর্ণ বইগুলোকে সংস্কার বা প্রতিস্থাপন করে নতুন সংগ্রহের ব্যবস্থাও করেছে বিকাশ। দেশব্যাপী এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা নানা ধরনের বই পড়ার মাধ্যমে তাদের পাঠ্যসূচির বাইরেও বিস্তৃত জ্ঞান অর্জন করতে পারছেন।

পাশাপাশি, নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে সারাদেশের স্কুল শিক্ষার্থীদের জন্য ২০১৯ সাল থেকে বিকাশ দেশের শীর্ষ বিজ্ঞান সাময়িকী বিজ্ঞানচিন্তার সাথে বিজ্ঞান উৎসব আয়োজন করছে। বিজ্ঞান ও প্রযুক্তিমনস্ক জাতি গঠনে শিক্ষা জীবন থেকেই বিজ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরতেই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করছে প্রতিষ্ঠানটি। দেশের সব বিভাগে অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, দেশের স্বনামধন্য শিক্ষকদের বক্তৃতা, রোবট প্রদর্শনী, ম্যাজিক শো, বিভিন্ন বৈজ্ঞানিক ধারণার সাথে পরিচিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

এছাড়া, বিকাশ ২০১৯ সালে ‘প্রয়াস-যশোর’-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে ১১৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য অর্থায়ন নিশ্চিত করেছে।

উল্লেখ্য, স্কুলের শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে সারাদেশে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঁচশ স্কুলে ২০ হাজার কপি গ্রাফিক নভেল সিরিজ ‘মুজিব’ বিতরণ করেছে বিকাশ, যা প্রায় আড়াই লাখ শিক্ষার্থীর মাঝে পৌঁছে গেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি