বুধবার, এপ্রিল ৮, ২০২৬
29 C
Dhaka

বসুন্ধরা আবাসিক এলাকায় ব্রডব্যান্ড সেবা নিয়ে শঙ্কা: আইএসপিএবি

টেকভিশন২৪ ডেস্ক: বসুন্ধরা আবাসিক এলাকায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। কেননা স্থানীয় সেবা পরিচালনায় চাঁদা গ্রহনকারি ক্যাবল টিভি অপারেটর প্রতিষ্ঠান বাম্বল-বি কর্তৃক চলতি বছরের মে মাস থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য মাসিক পপ অপারেশন সার্ভিস চার্জ নামে গ্রাহকদের জন্য ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা এবং করপোরেট গ্রাহক সংযোগের ক্ষেত্রে ৬০ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা চাঁদা ধার্য করে প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক প্রকৌশলী মো: জাকির হোসেন স্বাক্ষরিত চিঠি আইএসপি প্রতিষ্ঠানের কাছে প্রেরণ করা হয়। চাঁদা প্রদানে অপারগতা প্রকাশ করায় ইন্টারনেট সেবাদাতাদের পপ-এ তালা দিয়ে দেয়া ও মাঠ পর্যায়ের টেকনিশিয়ান ও প্রকৌশলীদের কাজ করতে বাধা প্রদান করায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

গত ১৫ মে ২০২৩ তারিখ প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক প্রকৌশলী মো: জাকির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে আপত্তি জানিয়ে সিদ্ধান্তটিকে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক প্রদত্ত বিশ্ব নন্দিত ‘এক দেশ এক রেট’  নীতিমালার পরিপন্থি এবং সেবাদাতাদের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে উল্লেখ করে একটি চিঠি পাঠানো হয়। কিন্তু চিঠিটি গ্রহণ না করায় গতকাল ১৬ মে ২০২৩ তারিখে বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারনেট সেবাদাতা সকল প্রতিষ্ঠানদের নিয়ে আইএসপিএবি কার্যনির্বাহী কমিটি এক জরুরী সভায় মিলিত হয়। জরুরী সভা শেষে উপস্থিত সকল ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মতামত থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারনেট পরিষেবা প্রদান বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়ে সবাই একমত পোষণ করেন। এরূপ পরিস্থিতিতে, বর্নিত এলাকায় ইন্টারনেট সেবা প্রদানকারী আইএসপিএবি’র সদস্যগন যে কোন সময় ইন্টারনেট সেবা প্রদান থেকে বিরত থাকার অভিপ্রায় ব্যক্ত করেছে। এই ব্যাপারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেয়ার জন্য আমরা বিটিআরসির স্মরণাপন্ন হয়েছি।

সারাদেশে মানসম্পন্ন ইন্টারনেট সেবা প্রদানের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক নির্ধারিত “এক দেশ এক রেট” বাস্তবায়নের নিয়ম সম্পর্কে আমরা অবগত আছি।  এই নীতি অনুসারে, সারা দেশে অপারেশন পরিষেবা গুলি একই হবে, যার অর্থ কেউ নিজে ইচ্ছা মাফিক পরিবর্তন করতে পারবে না। কেউ যদি নিজের ইচ্ছামতো সার্ভিস চার্জ নির্ধারণ করে তা অবশ্যই নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও নীতিমালার পরিপন্থী এবং আইএসপিএবি এই ব্যাপারে উদ্বিগ্ন।

এখানে উল্লেখ্য যে, বসুন্ধরা আবাসিক এলকায় ক্যাবল টিভি অপারেটর বাম্বল-বি পপ সেবা চার্জ এর নামে  ইন্টারনেট সেবাদাতা আইএসপি প্রতিষ্ঠানের চাঁদা তিন বছরের মধ্যে দফায় দফায় মাসে ৫ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ টাকায় উন্নীত করেছে । প্রতিষ্ঠানটি ইন্টারনেট সেবাদাতাদের সংগঠনের সদস্য না হয়েও ওই এলকায় ইন্টারনেট সেবা দেয়ার একাধিপত্য বিস্তার করছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অনেকটা বাধ্য হয়েই গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ২০২০ সাল পর্যন্ত ৫ হাজার টাকা পপ সার্ভিস চার্জ ‍দিয়ে আসলেও ২০২১ সালে এক ধাক্কায় এই চার্জ ৬ গুণ বেড়ে ৩০ হাজার টাকা করার পর বিষয়টি নিয়ে বিটিআরসি’র স্মরণাপন্ন হই। ওই বছরের জুনে দুই পক্ষকে নিয়ে বিটিআরসি-তে একটি বৈঠকও হয়। কিন্তু বৈঠক ফলপ্রসু না হওয়ায় সমস্যার সুরহা না করে উপরন্তু ২০২২ সালে ২ লাখ টাকা চাঁদার সঙ্গে সিকিউরিটি ডিপোজিট ২০ লাখ টাকা দিতে বাধ্য করে বাম্বল- বি। ফলে ওই সময় ৫০জন সেবাদাতার মধ্যে ৩৩টি সেবাদাতাই নিজেদের ব্যবসা গুটিয়ে নেয়। এরপর চলতি বছর মে মাস থেকে চাঁদা বাড়িয়ে ৫ লাখ টাকা উন্নীত করায় বাকি সদস্যরাও নিজেদের সেবা দান থেকে বিরত থাকার মতামত প্রদান করে। ক্যাবল টিভি অপারেটর বাম্বল-বি পপ সেবা চার্জ এর নামে চাঁদা গ্রহনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন না করলে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাধাগ্রস্থ হবে।

স্মার্ট কানেক্টিভিটির বিস্তারে আইএসপি ব্যবসায়র ভারসাম্যপূর্ণ অবস্থান নিশ্চিত করার দাবি তুলছি।

প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি