রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষনে আয়োজিত হল আবাসিক বুটক্যাম্প

টেকভিশন২৪ ডেস্ক: নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ,নেটওয়ার্কিং বা সচেতনতার মধ্য দিয়ে শেষ হলো গার্লস ইনোভেশন এন্ড অন্ট্রোপ্রেনিওরশিপ বুটক্যাম্প। ৪১ জন নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ঢাকার একটি আবাসিক ডরমিটরিতে পঞ্চমবারের মত আয়োজিত হল তিনদিনের আবাসিক এই ক্যাম্পটি।

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অংশগ্রহণ বাড়াতে এবং উদ্যোক্তা হবার পথে প্রয়োজনীয় এবং সময়োপযোগী দক্ষতা ও ধারণা প্রদান করতে ২, ৩ এবং ৪ মে আয়োজিত হয় এই অন্ট্রোপ্রেনিওরশপ বুটক্যাম্প।

নারী উদ্যোক্তাদের

বুটক্যাম্পটি বিডিওএসএন এর চলমান প্রকল্প ‘এনাবিলিং সাসটেইনএবল ডেভেলপমেন্ট গোলস ফর বাংলাদেশ’ এর আওতায় অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ, বগুড়া, চট্টগ্রাম, টাঙ্গাইল, ঢাকা সহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এতে অংশ নিয়েছিলেন উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা এরই মাঝে উদ্যোক্তা হয়েছেন এমন ৪১ জন নারী। তিন দিন ধরে বিভিন্ন সেশনে উদ্যোক্তা হবার খুঁটিনাটি শিখেছেন তারা। সমস্যা সমাধানের আইডিয়া নিয়ে প্রতিযোগিরা ক্যাম্পে উত্তেজনাপূর্ণ তিনদিন অতিবাহিত করেন এবং একটি রূপক সমস্যা থেকে ব্যবসায়িক দৃষ্টিকোন থেকে দলগতভাবে তৈরী করেন মোট ৬টি বিজনেস মডেল। আজ ৪ মে আইডিয়া পিচিং এর মধ্য দিয়ে একটি অন্ট্রোপ্রেনিওরশিপ সাইকেল পূর্ন করেন অংশগ্রহনকারীরা। বিকেলে সনদ প্রদানের মধ্য দিয়ে ক্যাম্পটি শেষ হবে।

নারী উদ্যোক্তাদের

ক্যাম্পে বিভিন্ন সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক এর সাধারন সম্পাদক মুনির হাসান, এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা খান, স্টার্ট আপ বাংলাদেশের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহসেনা মুন্না, এম এস শামা এর স্বত্বাধিকারী সাফিয়া সামা, তাহুর এর স্বত্বাধিকারী হানিয়াম মারিয়া, ক্রিয়েটিভ সফট এর ম্যানেজিং ডিরেক্টর নাহিদা জাহান, টেক্সোর্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম বেলাল উদ্দিন,  উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া নীলা, গ্রামীনটেলিকম ট্রাস্টের সিনিয়র ম্যানেজার কাজী শায়লা শারমিন,  ঋতু এর স্বত্বাধিকারী শারমিন কবির, হ্যান্ডিমামা এর স্বত্বাধিকারি শাহ পরান প্রমুখ। আইডিয়া পিচিং সমন্বয় করেন শাহিন’স হেল্পলাইন এর ফাউন্ডার আমিনুল ইসলাম, বিডিপ্রেনর এর ফাউন্ডার সাজ্জাত হোসাইন এবং বিডিওএসএন এর প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও দয়ীতা’র সাইদা সুলতানা মিলি।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি