শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.8 C
Dhaka

দেশে ১০টি আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য নিয়ে এলো ডিএক্স গ্রুপ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রো উইথ ডিএক্স- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বাজারে অন্তত ১০টি আন্তর্জাতিক ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য আনার ঘোষণা দিলো ডিএক্স গ্রুপ। মঙ্গলবার (৬ জুন) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জাঁকজমক ইভেন্টে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানটি ডিলার, রিটেইলার, পার্টনার, ইন্ডাস্ট্রি পার্টনার, ব্যাংকার, টেলিকমিউনিকেশান পার্টনার ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে একটি মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ডিএক্স গ্রুপ লাইফস্টাইল পণ্যের মধ্যে ভারতের নাম্বার ওয়ান অডিও ওয়্যারেবল ব্র্যান্ড বোট, গ্লোবালি চতুর্থ লারজেস্ট অডিও ব্র্যান্ড কিউসিওয়াই, গ্লোবালি ষষ্ঠ লারজেস্ট ওয়্যারেবল ব্র্যান্ড অ্যামাজফিট-সহ ওয়ানমোর, প্রোমেট, ট্যাগ, ইজভিজ, রিভারসং, এনারজাইজার ও শাওমি ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য দেশের বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে একাধিক ব্র্যান্ডের পণ্য এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের চেয়ারম্যান ডিএম মজিবর রহমান, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন প্রমুখ।

ডিএক্স গ্রুপের চোয়ারম্যান ডিএম মজিবর রহমান দেশের প্রযুক্তি প্রেমীদের নতুন নতুন প্রযুক্তি পণ্য নিয়মিতভাবে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, আমরা বিখ্যাত ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য তরুণদের হাতে তুলে দিতে চাই। এছাড়া আমরা আমাদের পার্টনার, রিটেইলার ও ডিস্ট্রিবিউটারদের ন্যয্য দামে বিশ্বখ্যাত ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য হাতের নাগালে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। আমাদের ডিলার, পার্টনার ও রিটেইলারদের বেস্ট প্রডাক্ট, বেস্ট প্রাইস, বেস্ট ইন ক্লাস ডিস্ট্রিবিউশান, বেস্ট কাস্টমার সার্ভিস, বেস্ট চ্যানেল মার্জিন , বেস্ট মার্কেটিং ইত্যাদি সব পরিষেবা যেন ঠিকমতো পায় সে ব্যাপারে আমরা সবসময় সচেতন থেকেছি এবং থাকব।

এছাড়াও অনুষ্ঠানে ৩টা নতুন ভেন্চার চালুর ঘোষণা দেয় ডিএক্স গ্রুপ কর্তৃপক্ষ। এগুলো হলো হেলথ অ্যান্ড পারসোনাল কেয়ার রিটেইল চেইন লাইফ প্লাস, ডিজিটাল লাইফস্টাইল রিটেইল চেইন এবং মাল্টি কুইজিন চেইন রেস্টুরেন্ট শাটল ক্যাফে।

উল্লেখ্য, অনুষ্ঠানে ডিএক্স গ্রুপের ইকোসিস্টেমের সঙ্গে পার্টনারশিপ বা ব্যবসা করার কারণে ডিলার ও পার্টনাররা কিভাবে উপকৃত হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি