মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

দারাজ অ্যাপেই বিপিএল’২৩ এর ফ্রি লাইভস্ট্রিম

অ্যাপ ব্যবহারকারীরা বিনামূল্যে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের জন্য দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল’২৩) ম্যাচগুলো লাইভস্ট্রিম করবে! দারাজ বিসিবি, সিইএমএস গ্লোবাল এবং ডব্লিউএসটি কনসোর্টিয়ামের সাথে অংশীদারিত্বে বিপিএল টি২০ (নবম সিজন) এর ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করবে। আগ্রহীরা দারাজের অফিশিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনামূল্যে প্রতিটি রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করতে পারবেন।   

আজ (০৬ ডিসেম্বর) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, প্রতিষ্ঠানটির সিসিএও এএইচএম হাসিনুল কুদ্দুস (রুশো), সিসিও খন্দকার তাসফিন আলম সহ দারাজের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিসিবি থেকে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী, বিপিএল গভর্নিং কাউন্সিল এর সদস্য সচিব ও বিসিবি’র পরিচালক মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক এবং এর অন্যান্য প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডব্লিউএসটি’র সিইও বিজনেস হেড মাকসুদুর রহমান, সিইএমএস’র চেয়ারম্যান ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, সিইএমএস’র নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

ক্রেতাদের প্রাধান্য দিয়ে দারাজ বাংলাদেশ ক্রমাগত বিভিন্ন অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। বিসিবি’র সাথে এই অংশীদারিত্ব হলো দারাজের আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি; যা সময়োপযোগী কাজের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠানটির প্রচেষ্টাগুলোর বহিঃপ্রকাশ। অংশীদারিত্বটি সিইএমএস এর অধীনে করা হয়েছে। সিইএমএস হলো এমন একটি প্রতিষ্ঠান যারা মাল্টিন্যাশনাল এক্সিবিশন (বহুজাতিক প্রদর্শনী) ও পেশাদার বিটুবি ট্রেড শো আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। সিইএমএস-গ্লোবাল ও ডব্লিউএসটি কনসোর্টিয়াম বিপিএল এর মিডিয়া স্বত্বাধিকারী; যারা আসন্ন বিপিএল ম্যাচগুলো অনলাইন স্ট্রিমিং এর জন্য দারাজকে যুক্ত করেছে।

চু্ক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সিইএমএস-গ্লোবাল এবং বিপিএল এর মিডিয়া স্বত্বের ওপর আলোকপাত করার সময় ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে দারাজের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিপিএলের প্রতিনিধিরা সকল অংশীজনদের সফল প্রচেষ্টার জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং বিপিএলের আসন্ন নবম আসর নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন।

অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “বাংলাদেশের মানুষ এখন দারাজের মাধ্যমে বিনামূল্যে বিপিএল’র (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ৯ম আসর দেখার সুযোগ পাবেন। দারাজ দেশজুড়ে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। আমরা ক্রিকেট পাগল জাতি; এখন ক্রিকেট নিয়ে মানুষের ভালোবাসায় দারাজ আরও সামনে এগিয়ে যেতে চায়। এ উদ্যোগের ফলে এখন মানুষ নানা ব্যস্ততার মাঝেও সহজে দারাজের অ্যাপের মাধ্যমে তাদের পছন্দের ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন সবখানেই। আমাদের এ উদ্যোগ গ্রহণের সুযোগ দেয়ার আমি জন্য বিসিবি, ডব্লিউএসটি কনসোর্টিয়াম ও সিইএমএস গ্লোবালকে ধন্যবাদ জানাই।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৩ এর আসরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করতে দারাজ এগিয়ে আসায় আমি অত্যন্ত আনন্দিত। বর্তমানে, বিপিএল নিঃসন্দেহে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের আসর। ক্রিকেটের জনপ্রিয়তাকে আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ নেয়ায় এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে অবদান রাখায় আমি দারাজকে ধন্যবাদ জানাই। পাশাপাশি, আসন্ন বিপিএল টি২০ আসরের মিডিয়া রাইটস অর্জন করায় সিইএমএস গ্লোবাল ও ডব্লিউএসটি কনসোর্টিয়ামকেও ধন্যবাদ।”

দারাজের অ্যাপ থেকে ব্যবহারকারীরা আসন্ন বিপিএল এর প্রতিটি ম্যাচ ফ্রীতে উপভোগ করতে পারবেন। অ্যাপ টি ডাউনলোড করতে ভিজিট করুন,

এন্ড্রয়েড: https://play.google.com/store/apps/details?id=com.daraz.android&pli=1

আইওএস: https://apps.apple.com/us/app/daraz-online-shopping-app/id978058048

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি