মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

দারাজ ফ্যাশন উইক ২০২২, থাকছে আকর্ষণীয় মূল্যছাড়

টেকভিশন২৪ ডেস্ক: ০৩ অক্টোবর থেকে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশে শুরু হয়েছে দারাজ ফ্যাশন উইক ২০২২। ক্রেতাদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে আকর্ষণীয় এ ইভেন্টে দারাজের মাধ্যমে আকর্ষণীয় সব ছাড় ও অফার দিচ্ছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড। এবার ক্রেতারাও আকর্ষণীয় ছাড়ে তাদের পছন্দের সব কিনতে পারবেন দারাজ থেকে। ফ্যাশনপ্রেমীদের জন্য বহুল প্রতীক্ষিত এই ক্যাম্পেইনটি চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।

এবারের দারাজ ফ্যাশন উইক ২০২২ -এ থাকছে আকর্ষণীয় নানা অফার; যার মধ্যে রয়েছে: ফ্ল্যাট শিপিং, ফ্ল্যাট সেলস, হট ডিলস, স্পেশাল ভাউচার এবং শেইক শেইক। এ আয়োজনের টাইটেল স্পন্সর ইনফিনিটি মেগামল দিচ্ছে এর সকল পণ্যের ওপর ১০ শতাংশ ছাড়। এছাড়াও, ক্রেতাদের জন্য দুর্দান্ত সব সুযোগ নিয়ে এসেছে ইভেন্টের বাকি তিন কো-স্পন্সর- বাটা, ফ্যাব্রিলাইফ ও ওয়াও স্কিন সায়েন্স। বাটা দিচ্ছে কমপক্ষে ১,৫০০ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় ও ফ্রি শিপিংয়ের সুবিধা, ফ্যাব্রিলাইফ দিচ্ছে নূন্যতম ৯৪৯ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ৪৫ শতাংশ ছাড় ও ফ্রি শিপিংয়ের সুবিধা এবং ওয়াও স্কিন সায়েন্স দিচ্ছে কমপক্ষে ৯৯৯ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় ও ফ্রি শিপিংয়ের সুবিধা।

এছাড়াও, ইভেন্টের পার্টনার হিসেবে কমপক্ষে ৭৫০ টাকার কেনাকাটায় ফ্রি শিপিং সহ সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কে-ক্রাফট, র নেশন দিচ্ছে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় এবং মেনফেয়ার দিচ্ছে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। কমপক্ষে ১,৪৯৯ টাকার কেনাকাটার ওপর ফ্রি শিপিং সহ ফ্ল্যাট ২৫ শতাংশ ছাড় দিচ্ছে মিলানি কসমেটিকস, ১,৫০০ টাকার কেনাকাটার ওপর সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে এসএসবি লেদার এবং সকল কেনাকাটায় ফ্রি শিপিং ও সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড় দিচ্ছে ক্রোকোডাইল। কমপক্ষে ৫৯৯ টাকার কেনাকাটার ওপর ফ্রি শিপিং সহ সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে নিরভানা কালার এবং কমপক্ষে ১,৫০০ টাকার কেনাকাটার ওপর ফ্রি শিপিং সহ ফ্ল্যাট ২০ শতাংশ ছাড় দিচ্ছে ম্যাসকিউলিন। এছাড়াও, আইকন দিচ্ছে ফ্ল্যাট ২০ শতাংশ ছাড়, প্রিস্টিন দিচ্ছে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং গরুর ঘাস দিচ্ছে ফ্ল্যাট ১০ শতাংশ ছাড়।

এ ফ্যাশন উইক নিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দারাজে আমরা শুধুমাত্র আমাদের গ্রাহকরা কী চায় তাই দিচ্ছি না; পাশাপাশি, তাদের কী প্রয়োজন দারাজে আমরা তাও নিয়ে এসেছি। এর মাধ্যমে আমরা ক্রেতাদের জীবনের মান উন্নয়নে ও জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যদায়ক করতে কাজ করে যাচ্ছি। এবারের ফ্যাশন উইক ক্যাম্পেইনে রয়েছে আকর্ষণীয় মূল্যে ব্র্যান্ডের আসল পণ্য কেনার সুবর্ণ সুযোগ। গতবছরও এই ক্যাম্পেইনটি ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছিলো। এজন্য আমাদের ক্রেতাদের কেনাকাটার পরিধিকে আরও বিস্তৃত করতে, এ বছর অনেক বেশি পার্টনার নিয়ে আবার ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে।”

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি