মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
32.1 C
Dhaka

টিকটক এ চালু হয়েছে স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট ফিচার

টেকভিশন২৪ ডেস্ক:  জনপ্রিয় বিনোদন ও শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক আমাদের ডিজিটাল সুস্থতার জন্য বাস্তবসম্মত নতুন দুটি টুল উন্মোচনের ঘোষণা দিয়েছে। নতুন ফিচারের মাধ্যমে টিকটক কমিউনিটির ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে তাদের ব্যয় করা সময় সেটিংস থেকে নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন। এর সঙ্গে নিতে পারবেন নিয়মিত স্ক্রিন টাইম বিরতি, ফলে এখন আপনার টিকটক ব্যাবহারের অভিজ্ঞতা পুরোটাই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি নিজেই।

নতুন স্ক্রিন টাইম ড্যাশবোর্ডটিতে থাকবে টিকটকের সৃজনশীল কমিউনিটির সব তথ্য, যেখানে ব্যবহারকারী জানতে পারবেন তিনি সেখানে কতটা সময় ব্যয় করছেন, সেই সঙ্গে সারা দিনের ব্যবহারের একটি সারসংক্ষেপও পাবেন। ব্যবহারকারীরা দিনে কতবার অ্যাপ ওপেন করেছেন, দিনে ও রাতে তারা অ্যাপটি কতক্ষণ ব্যবহার করেছেন তার সব তথ্য মিলবে সহজেই। এর পাশাপাশি ব্যবহারকারীরা সাপ্তাহিক ব্যবহারের হিসাবের একটি নোটিফিকেশন পাবেন, সেটি মনিটর করা যাবে মাত্র একটি সেটিংস থেকে। এটি ব্যবহারকারীদের একটা নির্দিষ্ট সময়ের পর স্ক্রিন থেকে বিরতি নেয়ার জন্য মনে করিয়ে দেবে, যেটি তারা সেট করে নিতে পারবেন তাদের পছন্দ ও সুবিধা মতো।

এর পাশাপাশি টিকটক কমিউনিটির তরুণদের সদস্যদের জন্য সাপ্তাহিক ডিজিটাল সুস্থতার প্রম্পট চালু করছে। যখন কোনো ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারী দিনে ১০০ মিনেটের বেশি অ্যাপটিতে সময় ব্যয় করলে, পরের বার অ্যাপ ওপেন করার সময় তাদের স্ক্রিন টাইম লিমিট টুল প্রদর্শন করবে। নতুন এই ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করা টিকটক-এর মূল লক্ষ্য এবং এর পাশাপাশি এই জনগোষ্ঠীকে সর্বোত্তম বিনোদন দেয়া, যাতে করে তারা প্ল্যাটফর্মটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারেন। এই টুল ব্যবহারকারীদের অ্যাপে ব্যয় করা নিরবচ্ছিন্ন সময়কে সীমাবদ্ধ করতে সাহায্য করবে।

টিকটক নতুন স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট টুলের কার্যকারিতাকে সমর্থনও করছে এবং তার কমিউনিটির নতুন নির্দেশিকা ব্যবহারে উৎসাহিত করছে। ‘কীভাবে আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে আমার ডিজিটাল সুস্থতার প্রতিফলন করতে পারি?’ এই শিরোনামে প্ল্যাটফর্মটির সেফটি সেন্টারে নির্দেশিকাটি পাওয়া যাচ্ছে।

এই নির্দেশিকাটি টিকটক কমিউনিটিকে উৎসাহিত করে যে তারা কীভাবে অনলাইনে তাদের সময় কাটাতে পারে- তা টিকটক-এ হোক বা অন্যকোনো প্ল্যাটফর্মে। সেই সঙ্গে এটি তাদের জন্য একটি সীমা নির্ধারণ করে দিচ্ছে, যা ব্যবহারকারীদের সাহায্য করতে পারে। এই টুলগুলো ‘টিকটক’-এর ক্রমবর্ধমান বৈচিত্র্যময় বৈশ্বিক জনগোষ্ঠীকে আরও প্রসারিত করার আনা হয়েছে। সেই সঙ্গে এটি এমন এক প্রচেষ্টার অংশ যা ব্যবহারকারীকে নিজের মতো করে অভিজ্ঞতা তৈরি, তার প্রকাশ এবং উপভোগ করতে দিতে সহায়তা করবে। ডিজিটাল ওয়েলবিং-এর অধীনে গোপনীয়তা এবং সেটিংসে নতুন এই ফিচার পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি