মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
33.2 C
Dhaka

‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’ শুরু করেছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে পরিবার-পরিজন ও বন্ধু সবাই মিলে একসাথে ইফতার করার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’ ক্যাম্পেইনের আয়োজন করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ। প্রিয়জনদের সাথে নিয়ে ইফতারে ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের আয়োজন এর সাংস্কৃতিক পরম্পরা রয়েছে। ফুডপ্যান্ডার এ আয়োজনটি সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন, প্রথম আলো ডট কম, বিকাশ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও প্রাণ ফ্রুটোর সহযোগিতায় এ ক্যাম্পেইনের আয়োজন করছে ফুডপ্যান্ডা। ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে রাজধানীর জনপ্রিয় বিভিন্ন রেস্তোরাঁ এ ক্যাম্পেইনে যুক্ত হয়েছে। বনানীর ডিএনসিসি ফুডকোর্ট ও ধানমন্ডির সীমান্ত স্কয়ার, এই দু’টি নির্দিষ্ট ভেন্যুতে আয়োজন করা হয়েছে এ উৎসব। বনানী ও ধানমন্ডি কিংবা নিকটবর্তী এলাকার গ্রাহকরা এ উৎসবে অংশগ্রহণকারী রেস্তোরাঁ থেকে ইফতারের জন্য তাদের পছন্দের খাবার ভেন্যু থেকে পিকআপ করা কিংবা বাসায় বসে ডেলিভারি নিতে পারবেন। এ উৎসবে মিলবে গরম ধোঁয়া ওঠা হালিম, বিরিয়ানি বা ঘিয়ে ভাজা মচমচে জিলাপির মতো রোজার ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারের সমাহার।

ইফতারের এই আয়োজনটি বেলা ২টা থেকেই ফুডপ্যান্ডা অ্যাপে লাইভ হবে। ফুডপ্যান্ডার এই আয়োজনে ডিসেন্ট পেস্ট্রি শপ, জয়পুর সুইটস, বার-বি-কিউ টুনাইট, হাজি নান্না’র মতো ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ছাড়াও রয়েছে তার্কা, ট্রি-স্টেট ইটারি ও ইফতারওয়ালা’র মতো নতুন ও জনপ্রিয় সব রেস্তোরাঁ। সবার জন্য সাশ্রয়ী মূল্যে ও স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে জনপ্রিয় সব রেস্তোরাঁ নিয়ে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।

যেসব গ্রাহক ইফতার স্টলে গিয়ে সরাসরি খাবার কিনতে চান, কিন্তু তাদের ফোনে ফুডপ্যান্ডা অ্যাপ ইনস্টল করা নেই, তাদের জন্য ভেন্যুতে নির্ধারিত স্বেচ্ছাসেবীরা থাকবেন। যারা ভেন্যু থেকেই অ্যাপ ইনস্টল করা ও খাবার অর্ডার করে দেয়ায় গ্রাহকদের সহযোগিতা করবেন।

এ বিষয়ে ফুডপ্যান্ডা’র হেড অব মার্কেটিং মানিষা সাফিয়া তারেকবলেন, “দেশের শীর্ষস্থানীয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের প্রয়োজন পূরণ করাকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। রমজান মাসজুড়ে কমিউনিটির সবাইকে একত্রিত করতে এ ধরনের আয়োজনের আলাদা সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। আমরাও এর অংশ হতে চেয়েছি।

আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করতে তাদের পছন্দের সেরা ইফতার নিয়ে হাজির হয়েছি। গ্রাহকরা এখন তাদের পছন্দের ইফতার ভেন্যু থেকেই পিকআপ করতে পারবেন; অথবা খুব সহজেই বাসায় বসে ডেলিভারি নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি