শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
24 C
Dhaka

কর্ণফুলীতে ওয়ালটন এর এক্সক্লুসিভ শোরুম

নতুন চালু হওয়া হক ইলেকট্রনিক্সে সব পণ্যে ১০ শতাংশ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রা শুরু করলো বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এর এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘মেসার্স হক ইলেকট্রনিক্স’। উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজারের হাজী ফারুক টাওয়ারে চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ডিজিটাল ডিভাইস, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের পণ্য। উদ্বোধন ও ঈদ উপলক্ষ্যে এই শোরুমের সব ধরনের ওয়ালটন পণ্যে ফ্ল্যাট ১০ শতাংশ মূল্যছাড় দেয়া হচ্ছে।

শনিবার (২ জুলাই, ২০২২) ফিতা কেটে ‘মেসার্স হক ইলেকট্রনিক্স’ শোরুমের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান এবং শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব জাহাঙ্গীর আলম।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার সহকারি পুলিশ পরিদর্শক স্বপন কুমার দাস, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মনিরুল হক মনা এবং হক ইলেকট্রনিক্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহ-স্বত্ত¡াধিকারী ইকরামুল হক পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে এমদাদুল হক সরকার বলেন, সারা দেশে ওয়ালটনের ২০ হাজারেরও বেশি সেলস আউটলেট রয়েছে। ক্রেতারা বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য সাদরে গ্রহণ করেছেন বলেই আজ এর জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বর্হিবিশ্বে ছড়িয়ে পড়েছে। দেশের চাহিদা মেটানোর পাশাপশি ৪৬টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। নতুন এই শোরুমের মাধ্যমে কর্ণফুলী এলাকায় ওয়ালটনের ব্যবসায়িক পরিধি আরো বৃদ্ধি পাবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামের ঘরে ঘরে এখন ওয়ালটন পণ্য। মানুষের হাতের নাগালে ওয়ালটনের মতো বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানের পণ্য পাওয়া এলাকাবাসীর জন্য সৌভাগ্যের। এই এলাকায় সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ রয়েছে। এটা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা থাকবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

সর্বশেষ

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি