রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

গেমিং ও আরজিবি হেডফোন আনলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: একের পর এক উচ্চমানের প্রযুক্তিপণ্য দিয়ে চমক দিচ্ছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটির ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ এবার বাজারে ছাড়লো দুই মডেলের হাই-কোয়ালিটির হেডফোন। নজরকাড়া ডিজাইন ও আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ এই হেডফোনের একটি গেমিং, অন্যটি আরজিবি। ওয়ালটনের সাউন্ড ডিভাইস ‘কোরাস’-এর প্যাকেজিংয়ে বাজারে এসেছে তারযুক্ত এই হেডফোন।

জানা গেছে, নতুন আসা হেডফোন দুটির মডেল ‘জিএন০১’ (GN01) এবং ‘জিআর০১’ (GR01)। এর মধ্যে ‘জিএন০১’ মডেলের গেমিং হেডফোনটির দাম ১,৪৪৫ টাকা। আর ‘জিআর০১’ মডেলের আরজিবি হেডফোনটির দাম ১,৭৪৫ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমের পাশাপাশি অনলাইনে ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে গ্রাহকরা কালো রঙের এই হেডফোন কিনতে পারবেন।

ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, নতুন আসা ৫০ মিমি ড্রাইভারযুক্ত হেডফোনগুলো দেয় স্পষ্ট ও জোরালো মধুর শব্দ। সফট সাউন্ডপ্রুফিং ইয়ারমাফ থাকায় দীর্ঘক্ষণ ব্যবহারে মেলে আরামদায়ক অনুভূতি। এর সফট লেদার ইয়ার কাপ দীর্ঘক্ষণ ক্লান্তিহীন গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে।

ওয়ালটন হেডফোনে ব্যবহারকারী পান উচ্চমানের সাউন্ড কোয়ালিটি। এই হেডফোন মিউজিক ও গেমিংয়ের পাশাপাশি অনলাইন চ্যাটিং এবং ভিডিও কলের জন্য অত্যন্ত উপযোগী। হেডফোনগুলোতে ২০ থেকে ২০,০০০ হার্জ ফ্রিকোয়েন্সি রেঞ্জে সাউন্ড শোনা যায়। এদের সেন্সিভিটি ১১৫ ডেসিবল। উভয় হেডফোনের সঙ্গে সংযুক্ত মাইক্রোফোনের ফ্রিকোয়েন্সি ১০০ থেকে ১০ হাজার হার্জ। আর সেন্সিভিটি মাইনাস ৪২ ডেসিবল।

৩.৫ মিমি জ্যাক সমৃদ্ধ গেমিং হেডফোনটির ক্যাবলের দৈর্ঘ্য ২ মিটার। আর ৩.৫ মিমি জ্যাক এবং ইউএসবি সমৃদ্ধ আরজিবি হেডফোনটির ক্যাবলের দৈর্ঘ্য ২.৩ মিটার।

ওয়ালটন হেডফোনে ক্রেতারা পাচ্ছেন ১২ মাসের ওয়ারেন্টি।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি