বুধবার, অক্টোবর ২১, ২০২৬
25.3 C
Dhaka

বিডার অনলাইন ওএসএস পোর্টালে যুক্ত হলো আরও পাঁচটি নতুন সেবা

টেকভিশন২৪ ডেস্ক: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ওয়ান স্টপ সার্ভিসের কল্যাণে শিল্প স্থাপনে বিভিন্ন বাধা বিশেষত ভূমি ব্যবস্থাপনার জটিলতা দূর হবে এবং মৌলিক শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ সহজ হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে নতুন পাঁচটি সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তাফিজুর রহমান পিএএ, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো: আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সাইফুজ্জামান চৌধুরী এ সময় আরও বলেন, ওয়ান স্টপ সার্ভিস সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে শিল্পোন্নয়ন সম্পর্কিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গতিশীলতা অর্জন করেছে। তিনি বলেন, আমরা ইতোমধ্যে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাভুক্ত বিদ্যমান সকল গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি ৭ দিনে সম্পন্ন করার ব্যবস্থা করেছি। ফাস্ট ট্র্যাকের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। এই ব্যবস্থা প্রয়োজনে আরও সম্প্রসারণ করা হবে।

এই সময় ভূমিমন্ত্রী আরও বলেন, ব্যবসা পরিচলনা ব্যয় অনেক কমে আসছে। একই ঠিকানায় সকল বিনিয়োগ সহায়ক সেবা থাকায় বাংলাদেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে ওয়ান স্টপ সার্ভিস। এছাড়া, দুর্নীতির সুযোগ কমে যাওয়ার কারণে বিনিয়োগে আরও উৎসাহ এসেছে। ভূমিসেবা কার্যক্রম আরও সহজ ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে ।

মন্ত্রী আরও বলেন, বিনিয়োগ সেবা যতবেশি উন্নত হবে তত বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দেশে আসবে, যা আমাদের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। কোনও দেশ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ছাড়া উন্নত করতে পারেনা। তাই আমাদের সম্মিলিতভাবে বিনিয়োগ সেবা দিতে হবে।

ভূমি সচিব বলেন, এই বছরের মধ্যেই ভূমির ডিজিটাল ম্যাপ অনলাইনে আপলোড করা শুরু হবে। ইতোমধ্যে ২০ হাজার ডিজিটাল ম্যাপ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। বিডা মনে করলে ডিজিটাল ম্যাপ সার্ভিসও বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিসে সংযুক্ত করতে পারেন। মৌলিক শিল্প স্থাপনে নিষ্কণ্টক ভূমি বাছাইয়ে ডিজিটাল ম্যাপ সহযোগিতায় আসবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের ০১টি, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ০২টি, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষের ০১টি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ০১টি সেবাসহ মোট ০৫টি সেবা প্রদান করার নিমিত্ত ইন্টিগ্রেশন কার্যক্রম আজ সম্পন্ন করা হয়েছে। আজকের সেবাসমূহ আনুষ্ঠানিকভাবে বিডা”র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে সংযুক্ত হওয়ার ফলে এখন থেকে বিডার ১৮টি সেবা এবং অন্যান্য ২২টি প্রতিষ্ঠানের ৪৫টি সেবাসহ মোট ৬৩টি সেবা অনলাইন ওএসএস সিস্টেমের মাধ্যমে প্রদান করা সম্ভব হবে। যার ফলে বিনিয়োগকারীরা এখন ঘরে বসেই অতি দ্রুত অনেক বেশি বিনিয়োগ সেবা পাবেন।

উল্লেখ্য, দেশি ও বিদেশি বিনিয়োগ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নকল্পে বিনিয়োগকারীগণকে তাদের প্রস্তাবিত কোনও প্রকল্প বা উদ্যোগ এর জন্য প্রয়োজনীয় যে কোনও সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, ছাড়পত্র, প্রশাসনিক সমন্বয় সাধন বা পারমিট নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিসের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস আইন ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস বিধিমালা, ২০২০ প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের আওতাভুক্ত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়নের কাজ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি