মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
26.7 C
Dhaka

উদ্যোক্তাদের পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিবে ‘একশপ গ্লোবাল’

টেকভিশন২৪ ডেস্কঃ দেশীয় উদ্যোক্তাদের পণ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এবং আমদানিনির্ভর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এলসি খোলা ও বৈদেশিক মুদ্রায় লেনদেনের ঝামেলা ছাড়াই পণ্য ও কাঁচামাল আমদানি-রপ্তানির সহজ শিপমেন্ট ও ডেলিভারি সুবিধা প্রদানে ‘একশপ গ্লোবাল’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। রবিবার আগারগাঁও এর আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

সহজ ও দ্রুত সময়ে নিত্য-প্রয়োজনীয় পণ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অ্যাসিস্টেড ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে ২০১৯ সালে ‘একশপ’ যাত্রা শুরু করে। দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এর সাথে জড়িতদের জন্য লজিস্টিক এবং আন্তঃসীমান্ত বাণিজ্য প্রবেশের সুযোগ তৈরি করে দিতে আজ ‘একশপ গ্লোবাল’ প্ল্যাটফর্ম চালু করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্রেতারা পণ্য অর্ডার করে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্তে হোম ডেলিভারি সুবিধা গ্রহণ করতে পারবেন। ‘একশপ গ্লোবাল’ এর লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে এল-নিনো বিডি লিমিটেড।

উদ্বোধন অনুষ্ঠানে এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ই-কমার্স বা ডিজিটাল ব্যবসায়ে সমাজের ক্ষুদ্র পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলোকে একত্রিত করে বৈশ্বিক বাজারের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করবে ‘একশপ গ্লোবাল’। এর মাধ্যমে সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে উৎপন্ন যেকোনো পণ্য অনলাইনে অর্ডারের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সহজেই ডেলিভারি পেতে পারবেন। এছাড়া বিদেশ থেকেও অনলাইনে পছন্দের পণ্য অর্ডার করে বাংলাদেশের নিজ ঠিকানায় ডেলিভারি নিতে পারবেন। এছাড়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে পৃথিবীর যেই দেশগুলোতে বাংলাদেশি পণ্য ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে তার সন্ধান করা এবং সম্ভাবনাময় দেশের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা তৈরির উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে একশপ গ্লোবাল সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এটুআই এর একশপ প্ল্যাটফর্মের হেড অব ডিজিটাল বিজনেস জনাব রেজওয়ানুল হক জামি। এসময় তিনি জানান, অনলাইনে নিরাপদ পেমেন্ট সুবিধা দিতে ক্রেতারা ‘একপে’ পেমেন্ট গেটওয়ের সুবিধা গ্রহণ করতে পারবেন। অর্ডারকৃত পণ্য বাংলাদেশে ও বিশ্বের যেকোনো প্রান্তে হোম ডেলিভারি সুবিধা দেবে ‘একশপ ডেলিভারি’ প্ল্যাটফর্ম। এছাড়াও এই একই প্ল্যাটফর্ম থেকে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্বের যেকোনো প্রান্তের উৎপাদকদের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনা ও ডেলিভারি সুবিধা গ্রহণ করতে পারবেন।

দেশের প্রধান এবং বিশ্বস্ত ই-কমার্স, পেমেন্ট এবং লজিস্টিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এপিআই এর মাধ্যমে একশপ প্ল্যাটফর্মে একত্রিত করার মধ্য দিয়ে দেশের ই-কমার্স খাতে একটি শক্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে। ইতোমধ্যে একশপ এর সাথে দেশের ১,৮০০ ই-কমার্স প্রতিষ্ঠান এবং ১ লাখ ৮০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে যুক্ত করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত ৬,৫০০টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং দেশব্যাপী স্থাপিত ৯৯১টি কালেকশন পয়েন্টের মাধ্যমে ইতোমধ্যে ৮ লক্ষাধিক ক্রেতাকে সেবা প্রদান করা হয়েছে। এসময়ের মধ্যে দেশের ৫৩টি কোম্পানির সাথে কাজ করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের মধ্যে একশপ প্ল্যাটফর্মটিতে আরো ৮০ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী ও দেড় লাখের অধিক ফেসবুক ভিত্তিক প্রতিষ্ঠানকে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে একশপ। পণ্য ডেলিভারির ক্ষেত্রে খরচ, সময় এবং ভিজিট কমাতে দেশব্যাপী ‘ডিজিবক্স’ নামে ইন্টারনেট অব থিংস-ভিত্তিক এক হাজার স্মার্ট লকারের একটি নেটওয়ার্ক তৈরিতে করছে একশপ।

একশপ এর হেড অব অপারেশন জনাব তৌফিক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ক্রস বর্ডার ট্রেডিং এর মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের জন্য তৈরি বিভিন্ন সুযোগের বিষয়ে তুলে ধরেন এল-নিনো বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি’র সহায়তায় পরিচালিত ‘এটুআই’ আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এটুআই, একশপ গ্লোবাল এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

সর্বশেষ

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

উদ্ভাবনী আইডিয়া নিয়ে শোকেসিং প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী...

বাজেটের মধ্যে এআই পারফরমেন্সের আইডিয়াপ্যাড স্লিম ৫সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং...

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা...

শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল সহনশীলতায়...

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি