মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
32.3 C
Dhaka

“এআই কানেক্ট বাংলাদেশ সামিট ২০২৪” আয়োজন করেছে দীপ্তি

টেকভিশন২৪ ডেস্ক: বিভিন্ন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর রূপান্তরমূলক সম্ভাবনা প্রদর্শনের জন্য মাইক্রোসফট বাংলাদেশের সহযোগীতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল অনলাইন ইউনিভার্সিটি (আইইউ) এবং GoEdu অনলাইন কোর্স প্ল্যাটফর্ম “এআই কানেক্ট বাংলাদেশ সামিট ২০২৪” শীর্ষক দিনব্যাপী সামিট আয়োজন করে। আজ ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত এ সামিটের উদ্বোধন করেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ই্উনিভার্সিটির বিজ্ঞন ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, অগমেডিক্স বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মজিব নোমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) পরিচালন রথিন্দ্রনাথ দাশ প্রমূখ।

এ সামিট দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান দীপ্তি’র একটি প্রয়াস, যার লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার এর সর্বশেষ প্রবণতা, অগ্রগতি এবং অ্যাপ্লিকেশনগুলি অন্বেষণ করতে চিন্তাশীল নেতা, শিল্প বিশেষজ্ঞ, গবেষক, পেশাদার এবং ছাত্রদের একত্রিত করা।

“এআই কানেক্ট বাংলাদেশ সামিটে”একাধিক সমান্তরাল প্রশিক্ষণ সেশন, প্যানেল আলোচনা, কর্মশালা এবং নেটওয়ার্কিং ও প্রদর্শনীর সুযোগ সমন্বিত একটি গতিশীল প্রোগ্রাম প্রদর্শন করে। অংশগ্রহণকারীরা বিজনেস ট্রান্সফরমেশনে এআই, কনটেন্ট ডেভেলপমেন্টের জন্য এআই, শিক্ষায় এআই, সামাজিক প্রভাবের জন্য এআই, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এআই, ক্যারিয়ার এনহ্যান্সমেন্টে এআই এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনার সুযোগ পায়।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, আমি যখন কম্পিউটার ব্যবহার শুরু করি তখন আমি ভেবেছি কম্পিউটারে কিভাবে বাংলা ভাষা ব্যবহার করা যায়। আজ আমি গর্বের সাথে বলতে পারি কম্পিউটারে যে কোন প্লাটফর্ম থেকে বাংলা লেখা যায়। এআই বর্তমানে তথ্যপ্রযুক্তির সর্বশেষ অবস্থা। প্রযুক্তি প্রতিনিয়ত আসবে এবং এগুলোকে আমাদের স্বাগত জানাতে হবে এবং আমাদের কল্যাণে ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, সোস্যাল মিডিয়ায় অত্যান্ত সতর্কতার সাথে তথ্য শেয়ার করতে হবে। ব্যক্তিগত সব তথ্য শেয়ার না করাই ভালো। আমরা কতটুকু প্রযুক্তি ব্যবহার করবো তার সীমানা থাকা দরকার। যেই জায়গা গুলোতে আমাদের গ্যাপ আছে সেখানে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ৪র্থ শিল্প বিপ্লব হলো প্রযুক্তি নির্ভর একটি দুনিয়া।  তবে ৫ম শিল্প বিপ্লব হতে হবে মানবিক বিপ্লব। পরিশেষ তিনি তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারের উপড় গুরুত্ব আরোপ করেন।

সভাপতির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, প্রযুক্তির কারনে যত কর্মসংস্থান কমেছে তার চেয়ে বেশী সৃষ্টি হয়েছে। তবে প্রযুক্তি হতাশার নয় বরং ভয়ের কারন রয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার না হলে তা অভিশাপ হতে পারে। তাই তথ্য প্রযুক্তি ব্যবহার আমাদের সচেতন হতে হবে। তিনি বলেন দেশের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল পরিবারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

এ সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে শিল্পকে নতুন আকার দিচ্ছে, শেখার অভিজ্ঞতা বাড়াচ্ছে, বিপ্লব ঘটাচ্ছে এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন ঘটাচ্ছে সে সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। অংশগ্রহণকারীরা ব্যবহারিক জ্ঞান অর্জন করে, ইন্টারেক্টিভ আলোচনায় নিয়োজিত হয় এবং AI এর বাস্তব-বিশ্বের অ্যাপ্লিকেশনগুলি অন্বেষণ করে। এছাড়াও ছিল সেশনের পুরস্কার, অংশগ্রহণকারীদের জন্য উপহার এবং সার্টিফিকেট।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি