রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২ অর্জন করল কোকা-কোলা

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, ‘বেস্ট ইনোভেশন-এসডিজি ইনক্লুশন’বিভাগে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২ অর্জন করেছে কোকা-কোলা কোম্পানির সাবসিডিয়ারি ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড।

গত ৬ মার্চ ঢাকার লে মেরিডিয়ানে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চতুর্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। জনাব জুনাইদ আহমেদ পলক, মাননীয় এমপি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলামের সাথে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান, এমপি। ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস জনাব আনোয়ারুল আমিন এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। চলতি বছর, এই আয়োজনের চতুর্থ আসরে ১৩টি প্রধান ক্যাটাগরি ও ১১টি সাব-ক্যাটাগরির অধীনে বিভিন্ন ব্র্যান্ডকে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২ প্রদান করা হয়।

ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডকে এর পরিবেশ-বান্ধব উৎপাদন কার্যক্রমের জন্য পুরস্কৃত করা হয়। রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প (এসডিজি ৬ এর সাথে সম্পর্কিত), সোলার স্ট্রিটলাইট স্থাপন (এসডিজি ৭ এর সাথে সম্পর্কিত) এবং বয়লারে ইকোনোমাইজার ব্যবহার (এসডিজি ১২ এর সাথে সম্পর্কিত) হচ্ছে প্রতিষ্ঠানটির কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যার মাধ্যমে এটি কারখানার ভেতর এনার্জি এফিশিয়েন্সি এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করছে।

এ ব্যাপারে ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব তাপস কুমার মন্ডল বলেন, “বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। টেকসই উন্নয়নের সাথে জড়িত বিষয়গুলোকে আমাদের ব্যবসা পরিচালনায় প্রাধান্য দিয়ে থাকি এবং আমরা এমন টেকসই উপায়ে ব্যবসা পরিচালনা করে যেতে চাই, যা আমাদের পরিবেশগতভাবে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। এই অ্যাওয়ার্ড সাস্টেইনেবল বিজনেস ট্রেন্ড গড়ে তোলার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যেতে আমাদের অনুপ্রাণিত করছে।”

উল্লেখ্য যে, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের অন্যতম উদ্যোগ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডস, উদ্ভাবক কমিউনিটিকে স্বীকৃতি প্রদান এবং ব্যবসা ও শিল্পের উদ্ভাবনী প্রচেষ্টাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে যাত্রা শুরু করে। কোকা-কোলা কোম্পানির সাবসিডিয়ারি ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড এই সম্মানজনক প্ল্যাটফর্মে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড অর্জন করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি