মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
26.8 C
Dhaka

আর্টসে‌লের সাথে মাইবিএল ক্যাম্পেইন বিজয়ীরা

টেকভিশন২৪ ডেস্ক : ‘MyBL স্ট্রিম অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের সেরা ১৫ স্ট্রিমারকে পুরস্কৃত করেছে বাংলালিংক। এর পাশাপাশি সৌভাগ্যবান এই বিজয়ীদেরকে আর্টসেল সদস্যদের সাথে দেখা করার ও বাংলালিংক অফিসে তাদের বিশেষ মিউজিক্যাল পারফরম্যান্স উপভোগ করার সুযোগ দেওয়া হয়। বিজয়ীরা আর্টসেল ব্যান্ড সদস্যদের স্বাক্ষরিত গিটারসহ অন্যান্য উপহার জেতার সুযোগও পেয়েছিলেন। বাংলালিংক, আর্টসেল এবং স্বাধীন মিউজিক লিমিটেড-এর যৌথ উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।   

‘MyBL স্ট্রিম অ্যান্ড উইন’ ক্যাম্পেইনে হাজার হাজার সুপার অ্যাপ ব্যবহারকারী উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা অ্যাপটির মিউজিক সার্ভিসে সাবস্ক্রাইব করার মাধ্যমে তাদের প্রিয় মিউজিক ও পডকাস্ট স্ট্রিমিং উপভোগ করেছেন। স্ট্রিমিংয়ের মোট সময়ের উপর ভিত্তি করে সেরা স্ট্রিমারদের নির্বাচন করা হয়।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “আমরা ক্যাম্পেইনের সেরা স্ট্রিমারদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের প্রিয় রকস্টারদের সাথে মিটআপ সেশনের আয়োজন করতে পেরে আনন্দিত। এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের অভাবনীয় সাড়া প্রমাণ করে যে, মাইবিএল সুপার অ্যাপ সঙ্গীতপ্রেমীদের পছন্দের গন্তব্য হয়ে উঠছে।

উন্নত মানের মিউজিকের পাশাপাশি মাইবিএল সুপার অ্যাপ আমাদের গ্রাহকদের বিভিন্ন চাহিদা মেটাতে স্বাস্থ্যসেবা, অনলাইন গেমিং, শিক্ষামূলক কোর্স এবং অন্যান্য সুবিধা প্রদান করে যাবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি