শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
29.3 C
Dhaka

আয় কমেছে স্যামসাংয়ের

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের প্রথম প্রান্তিকে সেমিকন্ডাক্টর ব্যবসায় লোকসান গুনেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও স্যামসাং। তবে দুই শীর্ষ চিপ নির্মাতার মধ্যে বাজারের আধিপত্য কিছুটা টিএসএমসির হাতেই রয়েছে। খবর স্যামমোবাইল।

ট্রেন্ডফোর্সের বাজার বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, স্যামসাংয়ের বাজার হিস্যা ২০২৩-এর প্রথম প্রান্তিকে ১২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের প্রান্তিকে ১৫ দশমিক ৮ শতাংশে ছিল। অন্যদিকে টিএসএমসির বাজার হিস্যা ২০২২-এর চতুর্থ প্রান্তিকে ৫৮ দশমিক ৫ শতাংশে ছিল। ২০২৩-এর প্রথম প্রান্তিকে ৬০ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে।

আগের প্রান্তিকের তুলনায় স্যামসাংয়ের আয় কমেছে ৩৬ দশমিক ১ শতাংশ। ২০২২-এর শেষ প্রান্তিকে ৫৩৯ কোটি ডলার আয়ের পর ২০২৩-এর প্রথম প্রান্তিকে আয় ৩৪৫ কোটি ডলারে এসে পৌঁছেছে। অর্থাৎ কোম্পানিটির এক প্রান্তিকের ব্যবধানে ২০০ কোটি টাকা আয় কমেছে।

২০২৩-এর প্রথম প্রান্তিকে সে তুলনায় টিএসএমসির আয় কমেছে ১৬ দশমিক ১ শতাংশ। সেমিকন্ডাক্টর জায়ান্টটি ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ১ হাজার ৬৭০ কোটি ডলার এবং ২০২২-এর শেষ প্রান্তিকে ১ হাজার ৯৯০ কোটি ডলার আয় করেছে। স্যামসাংয়ের ৮-ইঞ্চি ও ১২-ইঞ্চি ওয়েফারের কাজ করার ক্ষমতা দুর্বল হওয়ার কারণে এক প্রান্তিক থেকে অন্য প্রান্তিকের আয় কমেছে বলে জানিয়েছে ট্রেন্ডফোর্স। বাজার পর্যবেক্ষকরা মনে করছেন, ৩ ন্যানোমিটার চিপ উৎপাদনের পর দ্বিতীয় প্রান্তিকে তাদের আয় বাড়তে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি