বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

আজকের নারী হ্যাশটাগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক:  আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে টিকটক বাংলাদেশে হ্যাশট্যাগ আজকের নারী শিরোনামে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনে নারীরা তাদের কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেছে। #AjkerNari ক্যাম্পেইনে উল্লেখোযোগ্য এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর যেমন তানহা ইসলাম, অনুরাধা দত্ত, ফাবিহা নওসিন প্রভা, কৃষ্ণা রানী সরকার, মুনজেরিন সাহিদ, শবনম ফারিয়া, রাজিক এবং হামজা খান শায়ান এর মতো জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররা অংশ নিচ্ছেন।

আজকের নারী হ্যাশট্যাগ ক্যাম্পেইনে বাংলাদেশী নারীদের উল্লেখযোগ্য সাফল্যগুলো তুলে ধরা হচ্ছে, যারা সমাজের বিভিন্ন বাধা অতিক্রম করে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং উদ্যাক্তা হওয়ার মতো কাজে সাফল্য অর্জন করতে পেরেছেন। এসব নারীদের সাফল্য নিয়ে সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে নিজেদের গল্প তুলে ধরার সুযোগ দিচ্ছে টিকটক, আর তাদের এসব গল্পের অনুপ্রেরণা নিয়ে অনেকেই তাদের পথে হাঁটতে সাহস পাচ্ছেন। টিকটক তার বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক কমিউনিটির জন্য সমাধিক পরিচিত এবং আজকের নারী ক্যাম্পেইন নারীদের ক্ষমতায়নের জন্য যে টিকটকের প্রতিশ্রুতির একটি প্রমাণ।

আজকের নারী হ্যাশটাগ ক্যাম্পেইন সম্পর্কে প্রভাব নিয়ে জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বলেন, সমাজের সব স্তরের নারীদের কথা শোনা, বিভিন্নক্ষেত্রে তাদের অবদানকে স্মীকৃতি দেওয়া এবং পুরুষের সমান মূল্যায়ন যাতে একজন নারী পায় তা নিশ্চিত করতে আজকের নারী ক্যাম্পেইনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তানহা ইসলামও তার অনুভূতির জায়গাটির প্রতিধ্বনি ব্যক্তি করেন। তিনি বলেন, ‘আজকেরনারী ক্যাম্পেইন হলো আরও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত সমাজের দিকে এগিয়ে যাওয়ার একটি আন্দোলন, যেখানে নারীরা জীবনের সকল ক্ষেত্রে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে এবং তাদের উন্নতি করতে পারে।’

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার বলেন, ‘#আজকেরনারী ক্যাম্পেইনটি একটি দুর্দান্ত উদ্যোগ। কেননা নারীরা সঠিক সুযোগ পেলে বিস্ময়কর সব কাজ করে দেখাতে পারেন।’

নারী কন্টেন্ট ক্রিয়েটর এবং সেলিব্রিটিদের পাশাপাশি, জনপ্রিয় সব পুরুষ কনটেন্ট ক্রিয়েটররাও এই ক্যাম্পেইনকে স্বাগত জানিয়েছেন। তারা নারীদের এগিয়ে যাওয়ার সারথী হিসেবে থাকার অঙ্গীকারও করেছেন।

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাজিক জানিয়েছেন, এই ক্যাম্পেইনে আধুনিক সমাজে নারীদের অর্জন ও অবদানকে উদযাপন ও স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ তৈরি করেছে। বিশ্বে নারী-পুরষের মধ্যে লিঙ্গ সমতার যে অগ্রগতি হয়েছে তা স্বীকৃতি দেওয়া এবং চলমান বিষয়গুলোকে তুলে ধরার একটি উপায় হতে পারে। এখানে তুলে ধরা হয়েছে নারীরা আজও যে সংগ্রাম ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সে বিষয়গুলোও।

টিকটকের আরেকজন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা হামজা খান শায়ান বলেন, ‘নারীদের একে অপরকে উন্নত করা, তাদের সমর্থন জানানো এবং লিঙ্গ সমতার প্রচারে টিকটকের আজকের নারী একটি দুর্দান্ত সুযোগ।’

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি