রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

অনুষ্ঠিত হলো বাক্কো-পেওনিয়ার কানেক্ট ইন্‌ ঢাকা

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর, ২০২৩) সন্ধ্যে ৭.০০ ঘটিকায় রাজধানীস্থ এক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং পেওনিয়ারের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান ‘পেওনিয়ার কানেক্ট ইন্‌ ঢাকা’।

ক্রস-বর্ডার পেমেন্ট বা আন্তঃদেশীয় লেনদেন ব্যবস্থা এবং বাংলাদেশের বিপিও শিল্প নিয়ে সমৃদ্ধ আলোচনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি শিল্পের নেতৃবৃন্দের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ সৃষ্টি ও সম্পর্ক উন্নয়ন ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের বিপিও শিল্পে ডিজিটাল ট্রান্সফরমেশনের বিষয়টির ওপর তথ্যবহুল উপস্থাপনা করেন বাক্কো পরিচালক মুসনাদ ই আহমেদ। অন্যদিকে পেওনিয়ারের ক্রস বর্ডার পেমেন্ট ইকোসিস্টেমের বিষয়টি নিয়ে উপস্থাপনা করেন পেওনিয়ারের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাফিউর রহমান।

বাক্কো সাধারণ সম্পাদক জনাব তৌহিদ হোসেন তার বক্তব্যে বলেন, “ বাক্কোর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে পেওনিয়ারের আজকের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। আমাদের সদস্য কোম্পানিগুলো প্রতিনিয়তই আন্তর্জাতিক অঙ্গণে বড় অংকের লেনদেন করে থাকে, আমরা আশা করি পেওনিয়ারের সহায়তায় আমাদের আন্তঃদেশীয় লেনদেনসমূহ হয়ে উঠবে সহজ এবং জটিলতামুক্ত” ।

পেওনিয়ারের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাফিউর রহমান তার বক্তব্যে বলেন, “পেওনিয়ার সর্বদাই তার গ্রাহকদের সঙ্গে প্রত্যক্ষভাবে সংযুক্ত থাকতে বদ্ধপরিকর। আপনারা যেকোনো সময়ে, যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে জানবেন যে আমরা আছি, এবং গ্রাহকদের লেনদেন সম্পর্কিত সকল সুবিধা অসুবিধার কথা শুনে তা নিরূপণের সর্বাত্মক চেষ্টা আমরা করে থাকি”।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, বাক্কো কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বাক্কোর সদস্যবৃন্দ। উল্লেখ্য, দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা হিসেবে ২০১১ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাক্কো। বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার যাত্রায় বাক্কো ছিল অবিচ্ছেদ্য সঙ্গী। ঠিক একইভাবে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি। ২০২৫ সালের মধ্যে দেশের বিপিও খাতে ১ লক্ষ কর্মসংস্থান ও ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় সৃষ্টিই বাক্কোর অভিলক্ষ্য। অন্যদিকে পেওনিয়ার ডিজিটাল অর্থনৈতিক লেনদেনের এক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা সহজ আন্তঃদেশীয় বিনিময় নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের মুক্তপেশাজীবী ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসারত ব্যবসায়ীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি