বুধবার, এপ্রিল ২২, ২০২৬
28 C
Dhaka

২.১ সেকেন্ডেই ১০০ কিলোমিটার গতি পোর্শের এই গাড়ির

spot_img

টেকভিশন২৪ ডেস্ক:  বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি সংস্থা পোর্শে। জার্মান গাড়ি নির্মাতা সংস্থা পোর্শে এখন সুপার কার ও স্পোর্টস কারও বাজারে আনছে। আর পোর্শের এই সব গাড়িগুলো সারা বিশ্বে এর চূড়ান্ত গতির জন্য বেশ বিখ্যাত। এছাড়া এর ডিজাইন, পাওয়ারফুল ইঞ্জিনের জন্যেও এই পোর্শের মডেলগুলো বিখ্যাত হয়েছে। দামও অত্যন্ত বেশি এই সব গাড়ির। ফলে খুব কম মানুষই এই গাড়ি কিনতে পারেন।

পোর্শে টায়কান টার্বো জিটিতে রয়েছে কার্বন সেরামিক ব্রেক, ২১ ইঞ্চির ফোর্জড হুইল যা কি না পোর্শের টার্বো এস মডেলের তুলনায় খুবই হালকা। এই গাড়ির চাকা মোড়া রয়েছে পিরেলি পি জিরো ট্রফিও আর টায়ার দিয়ে।

পোর্শের এই মডেলে অ্যাক্টিভ রাইড সাসপেনশন রয়েছে আর এর সঙ্গে রয়েছে স্পেসিফিক টিউনিং, নতুন ফ্রন্ট স্পয়লার, এয়ারো ব্লেড, অ্যাডাপ্টিভ রিয়ার স্পয়লার রয়েছে এই ইভি ভার্সনেও। এছাড়াও পোর্শের এই টায়কান টার্বো জিটি মডেলে পাওয়া যাবে একটা আন্ডারবডি এয়ার ডিফ্লেক্টর, একটা নতুন ফ্রন্ট ডিজিউজার।

পোর্শের এই টায়কান টার্বো জিটি মডেলে মাত্র ২.১ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ উঠতে পারে। এস ভ্যারিয়েন্টের থেকে তুলনায় কম নয় এই গতি। এখন পর্যন্ত পোর্শের এই টায়কান টার্বো জিটি সংস্থার সবচেয়ে শক্তিশালী গাড়ি বলে ধরে নেওয়া যায়।

টার্বো এস মডেলে রয়েছে পোর্শের সেরামিক কম্পোজিট ব্রেক যা কি না দারুণ স্টপিং পাওয়ার সমৃদ্ধ, যত দ্রুত এই গাড়িতে গতি ওঠে, তত দ্রুত এই গতি বন্ধ করাও যায় পোর্শের এই মডেলে। এই গাড়ির ইঞ্জিন স্ট্যান্ডার্ড মোডে ৭৬৬ বিএইচপি ক্ষমতা দেয় এবং অ্যাটাক মোডে ১০০৫ বিএইচপি ক্ষমতা দেয়। টায়কান টার্বো জিটি ১৩৪৪ এনএমের সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে, আর ওয়েই ইলেকট্রিক গাড়ি সর্বোচ্চ ৩০৫ কিমি প্রতি ঘণ্টায় গতিতে চলতে সক্ষম। পোর্শে টায়কান টার্বো জিটির এক্স শো-রুম দাম ধার্য করা হয়েছে ভারতীয় বাজারে ১ কোটি ৬১ লাখ থেকে ২ কোটি ৪৪ লাখ টাকা পর্যন্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি