শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26.3 C
Dhaka

গাড়িতে এসি চালালে কতটুকু পেট্রোল খরচ হয়?

টেকভিশন২৪ ডেস্ক:  তীব্র তাপপ্রবাহে গাড়িতে এসি ব্যবহার ছাড়া উপায় নেই। অনেক সময় দীর্ঘ ভ্রমণে ঘেমে নেয়ে একাকার অবস্থা হয় যাত্রী ও চালকের। অস্বস্তিকর পরিবেশের মুখে পড়তে হয়। অনেকে অসুস্থ হয়ে পড়েন, মৃত্যুও হতে পারে।

তবে গাড়িতে এসি চালালে কিন্তু পেট্রোল খরচও বাড়বে কিছুটা। কতটা বাড়বে জানেন কি? গাড়ি চালানোর সময় শুধু রাস্তায় চোখ রাখলে হবে না, খেয়াল রাখতে হয় ফুয়েল ইন্ডিকেটর এবং পকেটের দিকেও। অনেকে মনে করেন গাড়িতে যদি টানা অনেকক্ষণ এয়ার কন্ডিশনার চলে তাহলে তেল খরচ অনেক বেশি হয়।

ট্রাফিক বেশি থাকলে এসি সর্বদা বন্ধ রাখারই চেষ্টা করেন। যতই গরম পড়ুক না কেন এসি চালানো থেকে বিরত থাকেন অনেকে। তবে জানেন কি এসি ব্যবহার করলে খুব বেশি পেট্রোল খরচ কিন্তু হয় না। এমনকি অনেকের ধারণা গাড়িতে এসি ব্যবহার করলে গাড়ির মাইলেজ কমে যায়। আসলে এমন কিছুই হয় না।

এটা সত্যি যে এয়ার কন্ডিশনিং সিস্টেম চালু থাকলে গাড়ির ইঞ্জিনের উপর চাপ পড়ে। আর গাড়ির ইঞ্জিন যত বেশি শক্তি উৎপাদন করবে তত বেশি তেল খরচ হবে। কিন্তু জানেন কি, আপনি যদি এক ঘণ্টা এসি চালিয়ে রাখেন কত তেল খরচ হয়? ঠিক কত টাকা খরচ হবে আপনার? চলুন দেখে নেওয়া যাক-

একাধিক রিপোর্ট ও সমীক্ষা অনুযায়ী, গাড়ির এসি চালু থাকলে ৪ থেকে ১০ শতাংশ পেট্রোল বা ডিজেলের খরচ বেড়ে যায়। প্রতি ১০০ কিলোমিটারে ০.২ থেকে ১ লিটার পেট্রোল শুষে নেয় এয়ার কন্ডিশনিং সিস্টেম।

পরীক্ষা করে দেখা গেছে, এক ঘণ্টা মারুতি বোল্যানো গাড়িতে এসি চালিয়ে পেট্রোল খরচ হয়েছে ১.৬৬ লিটার। এই মুহূর্তে পেট্রোল প্রতি লিটারে প্রায় ১২৮ টাকা ৫০ পয়সা, ডিজেলের দাম এক লিটারে প্রায় ১০৭ টাকা। তাহলে বুঝতেই পারছেন খুব বেশি খরচ হবে না এসি ব্যবহার করলে। তবে গাড়ির কোম্পানি ও ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ীও তেল পোড়ার পরিমাণ কমবেশি হতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি