বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
28.2 C
Dhaka

২৮-২৯ সেপ্টেম্বর নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হবে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্মার্ট সিটি হিসেবে রাজশাহীকে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। শিক্ষা নগরী, পরিষ্কার নগরী রাজশাহীর এই অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় এগিয়ে এসেছে রাজশাহী বিভাগের তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের সংগঠন স্টার্টআপ রাজশাহী। স্টার্টআপ রাজশাহীর আয়োজনে ২৮ ও ২৯ সেপ্টেম্বর নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট ২০২৩ সামিট অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) এর সহযোগিতায় রাজশাহীর বঙ্গবন্ধু হাই টেক পার্ক এর অন্তর্গত শেখ কামাল আইটি ট্রেইনিং ও ইনকিউবেশন সেন্টারে বসবে এ আসর। আইডিয়া প্রকল্প ছাড়াও উক্ত সামিট আয়োজনে সহযোগিতায় রয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আয়োজনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। ২ দিনব্যাপী অনুষ্ঠানে ৪ টি বিশেষ অধিবেশন, ৭ টি এক্সাপার্ট সেশন, তরুণদের জন্য স্টার্টআপ আইডিয়া প্রতিযোগিতা ও স্টার্টআপ এক্সপো থাকছে। এগুলোতে দেশের বিশেষজ্ঞ বক্তারা উপস্থিত থাকবেন। এছাড়াও এক্সপোতে দর্শনার্থী সকলের জন্য থাকছে ভি আর গেম, ড্রোন ও রোবট শোকেস, ইলেকট্রিক রেস কার সহ অনেক আকর্ষণ। এছাড়াও অনুষ্ঠানের সমাপনী পর্বে (২৯ সেপ্টেম্বর) রাজশাহীতে কর্মসংস্থান ও তরুণদের কর্ম সক্ষমতা তৈরির জন্য কাজ করা সংগঠনগুলোকে পুরস্কৃত করা হবে বলে জানান নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট এর আয়োজক কর্তৃপক্ষ।

সামিটে আগ্রহীগণ সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক রিয়েল স্টার প্রোপার্টিজ। এছাড়াও পৃষ্ঠপোষকতা করছে ম্যাক্রোম্যান সলিউশন, কানেক্ট ডিস্ট্রিবিউশন, বিডিএপস ও জেআরসি বোর্ড।

নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট ২০২৩ সম্পর্কিত বিস্তারিত জানা যাবে উক্ত সামিটের নিম্নোক্ত ফেইসবুক পেইজে:

https://www.facebook.com/events/797397578749669?active_tab=about

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি