বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টারপ্লান তৈরি হচ্ছে : সিনিয়র সচিব

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেছেন ২০৪১ সালের মধ্যে উচ্চ অর্থনীতির প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টারপ্লান তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ধারণা অনুযায়ী নারী কিংবা শারীরিকভাবে অক্ষম কেউই পিছিয়ে থাকবে না।

সিনিয়র সচিব আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে “গার্লস ইন আইসিটি দিবস”উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোহাম্মাদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক কে এম তরিকুল ইসলাম, সিএসআইডি নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এবং প্লান ইন্টারন্যাশনালের ডিরেক্টর ডেনিস ও প্রায়ান।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব বলেন, নারীদের প্রযুক্তিতে অন্তর্ভূক্তির অনেক সুযোগ রয়েছে। এক্ষেত্রে নারী শিক্ষার্থীদের মধ্যে  শিক্ষা ব্যবস্থায় অধিক অন্তর্ভূক্তি প্রয়োজন। আর যেহেতু নারীরা হ্যাকারদের প্রধান টার্গেট; তাই মেয়েদের অনলাইন সেফটি নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এসময় গার্লস ইন আইসিটি দিবসকে জাতীয়ভাবে পালনের উদ্যোগ নিতে প্রয়োজনীয় গাইডলাইন তৈরির আগে দিবস উদযাপনে তথ্য ও প্রযুক্তি বিভাগ সবসময় তাদের পাশে থাকবে বলেও জানান তিনি। নারীদের নিয়েই বাংলাদেশ ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে সিএসআইডির প্রশিক্ষণ বিভাগের সহকারি পরিচালক আনিকা রহমান লিপি, স্টারটেক ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানা খান ও ঢাকা বিশ্ববিদ্যলায়ের অধ্যাপিকা লাফিফা জামাল-কে বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা দেয় হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি