শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

২০৩০ সালের মধ্যে চিপ বিক্রি তিন গুণ করার লক্ষ্যমাত্রা জাপানের

টেকভিশন২৪ ডেস্ক: ২০৩০ সালের মধ্যে চিপ বিক্রি তিন গুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে জাপান। সেমিকন্ডাক্টর ও সংশ্লিষ্ট উপাদানের বিক্রি উত্তীর্ণ হবে ১৫ ট্রিলিয়ন ইয়েন বা ১১ হাজার ৩০০ কোটি ডলারে। সে লক্ষ্যে বাড়ানো হবে বিনিয়োগ। সম্প্রতি এমনটাই জানিয়েছে দেশটির শিল্প মন্ত্রণালয়।

জাপানের গৃহীত পরিকল্পনা সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়ানোর কৌশলের অংশ। বছরের শেষ দিকে হালনাগাদ করা হবে পরিকল্পনা। প্রযুক্তিগত স্থিতিশীলতা ও নিরাপদ সরবরাহের জন্য ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে এ পরিকল্পনা উন্মোচন করা হলো। ২০২০ সালে দেশটির চিপ ও সংশ্লিষ্ট উপাদানের মোট বিক্রয় দাঁড়িয়েছিল ৫ ট্রিলিয়ন ইয়েন। যা বৈশ্বিক বাজারের ১০ শতাংশের সমান। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় ১১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করতে হবে বলে ধারণা করছে শিল্প মন্ত্রণালয়। যুক্ত হবে সরকারি ও বেসরকারি খাত। আগামী ১০ বছর গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডে এ বিনিয়োগের অর্থ ব্যয় করা হবে।

সেমিকন্ডাক্টর ও ডিজিটাল শিল্প খাত নিয়ে প্রাথমিকভাবে ২০২১ সালে পরিকল্পনা করে জাপান। তবে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিকল্পনাটিকে পর্যালোচনায় রেখেছে। বিশেষ করে সাম্প্রতিক কালে সেমিকন্ডাক্টরের সাপ্লাই চেইনের ঝুঁকি ও অন্যান্য পণ্যের গুরুত্ব বাড়ার কারণে। কভিডের অভিঘাত, রাশিয়ার ইউক্রেন অভিযান ও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সেখানে পালন করেছে অনুঘটকের ভূমিকা। সরকার এর মধ্যে জাপানের অভ্যন্তরে চিপ তৈরিতে পদক্ষেপ নিয়েছে। প্রযুক্তি সংস্থা র‍্যাপিডাস করপোরেশনকে অর্থনৈতিক সহযোগিতা দেয়া হয় ৭ হাজার কোটি ইয়েন।

র‍্যাপিডাস গত বছর প্রতিষ্ঠিত হয়েছে টয়োটা মোটর করপোরেশন ও সনি গ্রুপ করপোরেশনের বিনিয়োগে। কোম্পানিটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট আইবিএম করপোরেশনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে চিপ উৎপাদন করবে। বর্তমানে প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মধ্যে জাপানে আর্ট টু ন্যানোমিটার টেকনোলজি তৈরির প্রকল্প নিয়ে কাজ করছে।

এদিকে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং করপোরেশন ও টোকিওভিত্তিক ফ্ল্যাশ মেমরি নির্মাতা কিয়োক্সা করপোরেশন তাদের কারখানা স্থাপন করছে কুমামোতো ও মিয়ে অঞ্চলে। জাপান সিদ্ধান্ত নিয়েছে ৫৬ হাজার ৮৯০ কোটি ইয়েন সহযোগিতা দেয়ার। দক্ষিণ পশ্চিম ও মধ্য জাপানকে নতুন সুবিধার অন্তর্ভুক্ত করতে নেয়া হচ্ছে এ পরিকল্পনা।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি