সোমবার, জুন ১, ২০২৬
29 C
Dhaka

১৭ জুন বাংলাদেশে এমাজান ওয়েব সল্যুয়ুশান ক্লাউড ডে ২০২৩

টেকভিশন২৪ ডেস্ক : আগামি ১৭ জুন ২০২৩ বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে অ্যামাজন ওয়েব সল্যুয়ুশান ক্লাউড ডে ২০২৩। দিনব্যাপী এই ইভেন্টের লক্ষ্য হল আন্তর্জাতিক এবং স্থানীয়ভাবে স্বীকৃত অ্যামাজন ওয়েব সল্যুয়ুশান (এ ডব্লিউ এস) পেশাদার/প্রশিক্ষকদের দ্বারা পরিচালিত হাতে—কলমে কর্মশালা, ক্লাউড—নেটিভ অ্যাপ্লিকেশন এবং মেশিন লার্নিং তৈরির পাশাপাশি অংশগ্রহণকারীদের ইউনিকর্ন স্টার্টআপের পরবর্তী প্রজন্ম তৈরির রেসিপি সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং বিভিন্ন সেশনের মাধ্যমে অ্যামাজন ওয়েব সল্যুয়ুশান ক্যারিয়ার প্রোগ্রাম সম্পর্কে জানার সুযোগ তৈরী করে দেওয়া। এছাড়া সারা বাংলাদেশের বিষয় বিশেষজ্ঞ, জাতীয় নেতা, শিক্ষক এবং ক্লাউড উৎসাহীদের সাথে অ্যামাজন ওয়েব সল্যুয়ুশান (এ ডব্লিউ এস) এর অফার করা ক্যারিয়ার প্রোগ্রাম সম্পর্কে জানা এবং নেটওয়ার্ক তৈরীর সুযোগ থাকবে দিনব্যাপী এ আোজনে।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিআইপিটিআই) যৌথভাবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডব্লিউ এস) এর সহযোগিতায় বাংলাদেশের তরুণ মেধাবী তথ্যপ্রযুক্তি প্রেমীদের জন্য এই প্রথমবারের মতো এমন একটি অনুষ্ঠানের আয়োজন করছে।

ইভেন্টে ক্লাউড কম্পিউটিং ইন্ডাস্ট্রির একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সেই সাথে ব্রেকআউট সেশন এবং নেটওয়ার্কিং এর সুযোগ থাকবে। এমাজান ওয়েব সল্যুয়ুশান ক্লাউড ডে ২০২৩ বাংলাদেশ অত্যন্ত প্রত্যাশিত এবং সময়োপযোগী, কারণ এর প্রধান লক্ষ্য তথ্যপ্রযুক্তিখাতের উদ্যোক্তা, ছাত্র, শিক্ষক, শিক্ষাবিদ এবং অনুশীলনকারীদের একত্রিত করা।

আজ ২৪ মে, ২০২৩ তারিখে রাজধানীর ধানমন্ডিস্থ ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত “মিট দ্য প্রেসে এসব তথ্য জানানো হয়। “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যামাজন ওয়েব সল্যুয়ুশান ক্লাউড ডে ২০২৩ এর যুগ্ম—আহ্বায়ক ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডব্লিউ এস) এর লিডার, সলিউশন আর্কিটেকচার, স্টার্টআপস, মোহাম্মদ মাহদী—উজ জামান । পাশাপাশি ইভেন্টের সহ—আহ্বায়ক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী এবং দীপ্তী’র নির্বাহী পরিচালক জনাব রথীন্দ্র নাথ দাস সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধিদের ইভেন্ট সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রদান করেন।

অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডব্লিউ এস) ক্লাউড ডে বাংলাদেশ ২০২৩ একটি অত্যন্ত প্রত্যাশিত ইভেন্ট যা উদ্যোক্তা, ছাত্র, শিক্ষক, শিক্ষাবিদ এবং অনুশীলনকারীদের একত্রিত করবে।

ইভেন্টে তিনটি সমান্তরাল ট্র্যাক থাকবে:
১. প্রযুক্তিগত ট্র্যাকঃ ক্লাউড—নেটিভ অ্যাপ্লিকেশন তৈরি এবং ডেটা চালিত মেশিন লার্নিং ব্যবহার করে তাদের নগদীকরণের কর্মশালা ।

২. বিজনেস ট্র্যাক ঃ বিলিয়ন ডলারের ইউনিকর্নের পরবর্তী প্রজন্ম এবং এ ডব্লিউ এস পার্টনার প্রোগ্রাম গ্রাহকের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য একটি হ্যান্ডস—অন ওয়ার্কশপের জন্য বিজনেস ট্র্যাক।

৩. ক্যারিয়ার ট্র্যাক ঃ যাতে শিক্ষাবিদদের জন্য থাকবে এ ডব্লিউ এস ছাত্র প্রোগ্রাম এবং প্রতিষ্ঠানগুলির জন্য নির্দিষ্ট প্রণোদনা সম্পর্কে শেখার ব্যবস্থা।

মিট দ্য প্রেসে আরো জানানো হয়, বাংলাদেশ থেকে যে কেউ নিবন্ধনের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১০ জুন, ২০২৩।

নিবন্ধন ফি ৫০০/= টাকা। রেজিস্ট্রেশন লিংকঃ https://aws.dipti.com.bd

অংশগ্রহণকারীরা অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডব্লিউ এস) প্রতিনিধিদের সাথে ইন্টারঅ্যাক্ট করার, ক্লাউড উদ্ভাবনের শক্তি উন্মোচন করার, নেক্সট—জেন ক্লাউড সলিউশন আবিষ্কার করার, হ্যান্ডস—অন এক্সপেরিয়েন্স, শিল্প বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্ক তৈরী, বাস্তব—মুখী ও ব্যবহারিক শিক্ষা থেকে শিক্ষা গ্রহণও ক্লাউড বিপ্লবকে আলিঙ্গন করার সুযোগ পাবে। সবোর্পরি অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডব্লিউ এস) সার্টিফিকেশন অর্জন করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি