বুধবার, এপ্রিল ২২, ২০২৬
28 C
Dhaka

১৬ জিবি র‌্যাম ও শক্তিশালী প্রসেসরে এইচপির নতুন ল্যাপটপ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে এলো এইচপির নতুন ল্যাপটপ এনভয় এক্স৩৬০ ল্যাপটপ। এটিকে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ /আই৭ প্রসেসর এবং এএমডি রাইজেন ৭-সিরিজ চিপসেট ভ্যারিয়েন্টে উন্মোচন করা হয়েছে।

এইচপি ব্র্যান্ডের এই লেটেস্ট মডেলের নামে থাকা ‘x360’ শব্দটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এই ল্যাপটপের ডিসপ্লেকে ৩৬০-ডিগ্রি রোটেট বা ঘোরানো যাবে, যা ট্যাবলেটের মতো কার্যকারিতা অফার করবে। এক্ষেত্রে ডিভাইসটির ওএলইডি-এলসিডি উভয় ডিসপ্লে ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই টাচ-ফাঙ্কশনালিটি রয়েছে। মডেলে ১৫.৬-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন-টু-বডি রেশ ৮৮.৩৪%।  এতে ফুল এইচডি রেজোলিউশন (১৯২০x১০৮০ পিক্সেল), ৪০০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর, ১০০% DCI-P3 কালার গ্যামেট এবং লো ব্লু লাইট মোড সাপোর্ট করে। অন্যদিকে ডিভাইসটির IPS LCD ডিসপ্লে একই রেজোলিউশন থাকলেও। এইচডিআর এবং আইম্যাক্স এনহ্যান্সড সার্টিফিকেশন প্রাপ্ত নয়৷

HP Envy x360 15 ল্যাপটপটি এসেছে দুটি প্রসেসর সংস্করণের সাথে। যার মধ্যে ইন্টেল-ভ্যারিয়েন্টের বেস ইউনিটে রয়েছে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর i5-1335U চিপসেট এবং টপ-এন্ড মডেলে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর i7-1355U প্রসেসর। এতে ১৬ জিবি পর্যন্ত LPDDR র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত SSD স্টোরেজ মিলবে। পাশাপাশি, ক্রেতারা ডিভাইসটিকে এএমডি প্রসেসর বিকল্পের সাথেও বেছে নিতে পারবেন। এক্ষেত্রে এএমডি রাইজেন ৫ ৭৫৩০ইউ অথবা এএমডি রাইজেন ৭ ৭৭৩০ প্রসেসর অপশন দেওয়া হবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, HP Envy x360 15 (2023) ল্যাপটপ নয়েজ-রিডাকশন ফিচার সহ ৫-মেগাপিক্সেল IR ক্যামেরা এবং ডুয়াল-অ্যারে ডিজিটাল মাইক্রোফোন সহ এসেছে। এতে ডুয়েল-স্পিকার সিস্টেম আছে, যা ‘ব্যাং অ্যান্ড ওলুফসেন’ দ্বারা টিউনড। কানেক্টিভিটির জন্য এতে – ২টি ইউএসবি টাইপ-সি পোর্ট (PD অন্তর্ভুক্ত), ৩টি ইউএসবি টাইপ-এ পোর্ট, এইচডিএমআই ২.১, এবং একটি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে৷ আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ল্যাপটপে ৯০ ওয়াট পর্যন্ত চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪-সেল ৫৫Whr ক্যাপাসিটির ব্যাটারি মিলবে।

এইচপি এনভয় এক্স৩৬০ ১৫ ল্যাপটপের দাম ৯০ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি