রবিবার, জুলাই ২৬, ২০২৬
27.5 C
Dhaka

ক্রেতাদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট সার্ভিস এনেছে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক:  গ্রাহকসেবা উন্নত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো হোয়াটসঅ্যাপ চ্যাট  নামে নতুন একটি সার্ভিস চ্যানেল চালু করছে স্যামসাং। ক্রেতারা এখন সরাসরি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বছরের ৩৬৫ দিনই স্যামসাং -এর বিশেষজ্ঞ সার্ভিস এজেন্টদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সার্ভিস নিতে পারবেন। ক্রেতাদের প্রাসঙ্গিক কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো তথ্য জানার প্রয়োজন হলে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে (০৮০০০৩০০৩০০) চ্যাট করতে পারবেন।

২২ মার্চ থেকে এ ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম যাত্রা শুরু করবে।           

স্যামসাং ক্রেতাদের সার্ভিস বিবেচনায় নিয়ে এ হোয়াটসঅ্যাপ চ্যাট সেবা চালু করা হবে। ক্রেতারা এক্ষেত্রে চ্যাটের মাধ্যমে তাৎক্ষণিক, কার্যকরী ও নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও, ক্রেতাদের সেবায় স্যামসাং -এর ২৪/৭ কল সেন্টার, দেশজুড়ে ইন-হোম সার্ভিস, ই-মেইলে সেবা পাবার সুবিধা এবং  দেশজুড়ে ৪০টিরও বেশি সার্ভিস সেন্টার রয়েছে।  

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, “আমরা এখন দ্রুত ও তাৎক্ষণিক যোগাযোগের যুগে বাস করছি।” তিনি আরও বলেন, “অনেক ক্রেতা, বিশেষ করে তরুণ প্রজন্মের ক্রেতারা সরাসরি আমাদের সার্ভিস সেন্টারে আসাকে ঝামেলা মনে করেন। তাই, ক্রেতাদের ব্যস্ত সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা হোয়াটসঅ্যাপ সাপোর্ট চ্যানেল উন্মোচন করার সিদ্ধান্ত নেই, যাতে আমাদের ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত সময়ে সেবা নিতে পারেন।” 

ক্রেতারা ০৮০০০৩০০৩০০ নাম্বার তাদের মোবাইলে সেভ করে নিয়ে, এবং হোয়াটসঅ্যাপে সেবা নিতে পারবেন।

এছাড়াও, তারা স্যামসাং বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট (www.samsung.com/bd), মাইগ্যালাক্সিঅ্যাপ এবং ফেসবুক পেজে (www.facebook.com/SamsungBangladesh) গিয়েও চ্যাট সেবা নিতে পারবেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি