মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
32.6 C
Dhaka

হেলথ কেয়ার হিরোদের সংবর্ধনা দিলো ওয়ালটন     

টেকভিশন২৪ ডেস্ক: করোনা মহামারি মোকাবিলায় জীবন বাজি রেখে চিকিৎসা সেবা প্রদানকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

শুক্রবার (ডিসেম্বর ২৫) বিকালে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘হেলথ কেয়ার হিরোস’ শীর্ষক এক সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’র সভাপতি খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনসহ দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, পরিচালক ও নার্স। 

করোনা মহামারি মধ্যে জীবন বাজি রেখে দায়িত্ব পালনকারী দেশের সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞাস্বরূপ ৩০ জন চিকিৎসক ও ৫ জন নার্সকে সম্মাণনা ক্রেস্ট দেয় ওয়ালটন। সেইসঙ্গে প্রত্যেককে দেয়া হয় অত্যাধুনিক প্রযুক্তির ওয়ালটন ওয়াশিং মেশিন। দায়িত্ব পালনের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুই চিকিৎসকের পরিবারকে দেয়া হয় ১ লাখ টাকা করে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, সম্মুখযোদ্ধা হিসেবে নিজের জীবন বাজি রেখে করোনাভাইরাস মহামারির বিভিষীকাময় পরিস্থিতি মোকাবিলা করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এরইমধ্যে দায়িত্ব পালনের সময় কয়েক হাজার চিকিৎসক, নার্স ও স¦াস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১৫৯ জন চিকিৎসক। তাদের এই বিশাল আত্মত্যাগ প্রশংসার দাবিদার। আর তাই প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থেকে হেলথ কেয়ার হিরোদের সংবর্ধনার দেয়ার এই উদ্যোগ। যারা সংবর্ধনা পেলেন তার বাইরে দেশের সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ানদেরকেও ধন্যবাদ জানাচ্ছে ওয়ালটন।  

করোনা মহামারিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিশাল ত্যাগের কথা বিবেচনা করে তাদেরকে বিশেষ সম্মাণনা দেয়ায় ওয়ালটনকে ধন্যবাদ দেন বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন। তিনি আশা করেন- ওয়ালটনকে অনুসরণ করে অন্যান্য ব্যবাসয়িক প্রতিষ্ঠানগুলোও আগামীতে এ ধরণের প্রশংসনীয় উদ্যোগ নিবে।

অনুষ্ঠানে চিকিৎসক ও নার্সরা করোনা মহামারি মোকাবিলায় তাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাণনা দেয়ায় ওয়ালটনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জানানো হয়, করোনা সংক্রমণের শুরুতেই সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের মধ্যে বিনামূল্যে বিপুল পরিমান প্রোটেকটিভ স্যুট, মেডিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস, হেড কভার ও স্যু-কভার, সেফটি গগলস ইত্যাদি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই সরবরাহ করেছে ওয়ালটন। করোনা লকডাউনের সময় ওয়ালটন প্লাজা ও পরিবেশকদের মাধ্যমে দেশের সর্বত্র খাদ্য সামগ্রীসহ হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।

এছাড়া, প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে তিন কোটি টাকা অনুদান প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকেও অর্থ সহায়তা দিয়েছে ওয়ালটন। প্রত্যেক কর্মীর চাকরির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি লকডাউনের শুরুতেই কর্মীদের মধ্যে ৭৭ কোটি টাকা প্রফিট বোনাস দিয়েছে ওয়ালটন।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি