বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
21 C
Dhaka

হুয়াওয়ের নতুন স্মার্টফোন নিয়ে বিচলিত যুক্তরাষ্ট্র

spot_img

টিভি আইডেস্ক: চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে উন্নত মানের চিপ দিয়ে বিপুল পরিমাণে স্মার্টফোন উৎপাদন করতে পারবে—এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে নেই বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী জিনা রাইমোন্ডো। গতকাল মঙ্গলবার তিনি এ কথা বলেছেন বলে রয়টার্স জানিয়েছে।

সম্প্রতি নতুন স্মার্টফোন মেট ৬০ বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা চীনের কাছে সেমিকন্ডাক্টর বা চিপ বিক্রি সীমিত করলেও দেশটির সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি) উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে এই ফোনের জন্য উন্নত মানের চিপ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রযুক্তির উন্নয়নে এটি যুগান্তকারী ঘটনা।

কিছুদিন আগে চীন সফর করেছেন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমোন্ডো। মার্কিন হাউস অব কমন্সের এক শুনানিতে তিনি বলেন, ‘আমাদের হাতে এমন প্রমাণ নেই যে তারা বিপুল পরিমাণে এই চিপ উৎপাদন করতে পারে।’

২০১৯ সাল থেকে চীনা কোম্পানি হুয়াওয়ের ওপর খড়গহস্ত যুক্তরাষ্ট্র। হুয়াওয়ের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে—এমন অভিযোগ তুলে মার্কিন সরকার হুয়াওয়ের কাছে নির্দিষ্ট কিছু চিপ তৈরির যন্ত্রপাতি বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়। মার্কিন সরকার তখন বলে, হুয়াওয়ে সে দেশের টেলিযোগাযোগব্যবস্থার ওপর নজরদারি করতে পারে—এমন হুমকি আছে, তাই এই কোম্পানি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ‘অগ্রহণযোগ্য হুমকি’ সৃষ্টি করেছে।

এদিকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, তারা এই চিপের ধরন ও গঠন সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। তারা মনে করছে, এটা নিশ্চয়ই মার্কিন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, অর্থাৎ বাণিজ্য বিধিনিষেধ লঙ্ঘন করা হয়েছে।

হাউস অব কমন্সের বিজ্ঞানবিষয়ক কমিটির শুনানিতে রাইমোন্ডো আরও বলেন, হুয়াওয়ের এই উন্নত মানের ফোন বাজারে আসার খবরে তিনি বিচলিত।

হাউসের রিপাবলিকান সদস্যদের অনেকে মনে করেন, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত হবে, হুয়াওয়ে ও এসএমআইসির কাছে সব ধরনের প্রযুক্তি বিক্রি বন্ধ করা।

হাউস ফরেন অ্যাফেয়ার্স, এনার্জি অ্যান্ড কমার্স, আর্মড সার্ভিসেস ও চায়না সিলেক্ট কমিটির সভাপতিরা গত সপ্তাহেই দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছিলেন, হুয়াওয়েকে যেন লাইসেন্স দেওয়া বন্ধ করা হয়। এখানেই শেষ নয়, তারা প্রতিপক্ষের ওপর আরও কার্যকর রপ্তানি নিষেধাজ্ঞা ও আরও চাপ দেওয়ার আহ্বানও জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

সর্বশেষ

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি