রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ফোন দু’টির প্রি-অর্ডার শুরু

টেকভিশন ডেক্স: সদ্য উন্মোচিত হওয়া স্যামসাং’র পাওয়ার ফোন গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু হয়েছে। আকর্ষণীয় ইএমআই সুবিধা ও ক্যাশব্যাক অফারে এ প্রি-অর্ডার অফার চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

৬.৭ ইঞ্চির গ্যালাক্সি নোট২০ ও ৬.৯ ইঞ্চির গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি, এ পাওয়ার ফোন দু‘টি এখন পর্যন্ত স্যামসাংয়ের নোট সিরিজের ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইস দু’টির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯৯ হাজার ৯৯৯ টাকা ও ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা।

গ্যালাক্সি নোট২০ ডিভাইসে রয়েছে ৮জিবি র‌্যাম ও ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অন্যদিকে, গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসে রয়েছে ১২ জিবি র‌্যম ও ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দু’টি ডিভাইসেই রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং ৯ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা।

রোমাঞ্চকর  মুহূর্তগুলো ধারণের জন্য গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি’র পেছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। গ্যালাক্সি নোট২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে ব্যবহারকারীরা ‘লিংক টু উইন্ডোজ’ ও ‘স্যামসাং ডেক্স’ এর মতো ফিচারগুলো ব্যবহার করতে পারবে। গ্যালাক্সি নোট২০ ডিভাইসটি দু’টি রঙে পাওয়া যাবে। যথা: মিস্টিক গ্রিন ও মিস্টিক গ্রে। অন্যদিকে, গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি পাওয়া যাবে মিস্টিক ব্রোঞ্জ ও মিস্টিক ব্ল্যাক- এ দু’টি রঙে। 

গ্যালাক্সি নোট২০ প্রি-অর্ডারের ক্ষেত্রে ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এবং নোট২০ আল্ট্রা ফাইভজি প্রি-অর্ডারের ক্ষেত্রে ১৫ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন কিংবা বিনামূল্যে একজোড়া গ্যালাক্সি বাডস লাইভ পাবেন, যা নির্ভর করবে লাকি ড্র -এর ওপর।

ডেলিভারির সময় বাকি অর্থ পরিশোধকালে ক্রেতারা সুদবিহীন ইএমআই সুবিধা পাবেন। প্রি-অর্ডারে গ্যালাক্সি নোট২০ ক্রয়ের ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা এবং গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ক্রয়ে ক্রেতারা ১৮ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন। নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রেতারা সুদবিহীন ইএমআই সুবিধা লাভ করতে পারবেন। 

সিটি ব্যাংকের অ্যামেক্স কার্ডধারীরা প্রথম দিন ডেলিভারি ভিত্তিতে ইএমআই সুবিধায় গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ক্রয়ে অতিরিক্ত ৫ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন। অ্যামেক্স কার্ডধারীরা নোট২০ পাওয়ার ফোনটির জন্য বিনাসুদে ১৮ মাস পর্যন্ত  এবং নোট২০ আল্ট্রা ফাইভজি ক্রয়ে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।

এছাড়াও, স্যামসাং বাংলাদেশ এ পাওয়ার ফোনগুলো ক্রয়ে এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছে। নির্দিষ্ট মডেলের ডিভাইসগুলোর প্রচলিত এক্সচেঞ্জ মূল্যের সাথে অতিরিক্ত ১১ হাজার টাকা একচেঞ্জ ভ্যালু যোগ হবে। এ অতিরিক্ত ক্যাশব্যাক নোট২০ ও নোট২০ আল্ট্রা ফাইভজি উভয় ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ ডিভাইসগুলো ক্রয়ে ক্রেতারা  গ্রামীণফোন, রবি-এয়ারটেল ও বাংলালিংকের আকর্ষণীয় ডাটা বান্ডেল উপভোগ করবে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘কানেক্টিভিটির এ যুগে আমাদের ক্রেতাদের  কর্মদক্ষতা বাড়াতে আমরা সবসময় উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে সচেষ্ট। অত্যাধুনিক প্রযুক্তির নোট২০ সিরিজ আমাদের ক্রেতাদের কর্ম ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে এবং গ্যালাক্সি ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে।’

শক্তিশালী এ ডিভাইস দু’টি স্যামসাংয়ের অফিশিয়াল স্টোর থেকে এবং অনলাইনে (www.note20preorder.com) প্রি-অর্ডার করা যাবে।

এছাড়াও, জিপি শপ, রবি শপ, বাংলালিংক শপ, ইভ্যালী, পিকাবু ও দারাজ থেকেও ডিভাইস দু’টি প্রি-অর্ডার করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি