রবিবার, জুলাই ১৯, ২০২৬
31.1 C
Dhaka

স্ন্যাপচাটে বার্তা সম্পাদনাসহ যেসব নতুন সুবিধা আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হতে যাচ্ছে তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাটে। বার্তা সম্পাদনা করার নতুন সুবিধা আনতে কাজ করছে অ্যাপটি। এটি চালু হলে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারের মতো স্ন্যাপচ্যাটেও বার্তা সম্পাদনা করা যাবে। বার্তা সম্পাদনা ছাড়াও স্ন্যাপচ্যাটে ইমোজি প্রতিক্রিয়া, ম্যাপ প্রতিক্রিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির রিমাইন্ডার সুবিধা যুক্ত হয়েছে।

বার্তা সম্পাদনার সুবিধাটির অবশ্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকবে। বার্তা পাঠানোর পাঁচ মিনিটের মধ্যেই সেটি সম্পাদনা করার সুযোগ মিলবে। বার্তা পাঠানোর সময় পাঁচ মিনিট পেরিয়ে গেলে বার্তা সম্পাদনা করা যাবে না। তবে শুরুতেই স্ন্যাপচ্যাটের সব ব্যবহারকারী সুবিধাটি ব্যবহারের সুযোগ পাবেন না। প্রথমে শুধু স্ন্যাপচ্যাট প্লাস ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন। স্ন্যাপচ্যাট প্লাস ব্যবহার করতে ব্যবহারকারীদের অর্থ দিতে হয়। ফলে যাঁরা বিনা মূল্যে স্ন্যাপচ্যাট ব্যবহার করেন, তাঁরা প্রথম ধাপে এ সুবিধা পাবেন না। অবশ্য পরবর্তীকালে তাঁদের জন্য বার্তা সম্পাদনার সুবিধাটি চালু করা হবে বলে জানা গেছে। তবে কবে নাগাদ তাঁরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন, তা জানা যায়নি।

এ ছাড়া স্ন্যাপচ্যাটের মাই এআই চ্যাটবট ব্যবহার করে প্রয়োজনীয় কাজের সময়সীমার রিমাইন্ডার তৈরি করা যাবে। ফলে নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী কাজটি সম্পর্কে মনে করিয়ে দেবে সুবিধাটি। পাশাপাশি এআই ব্যবহার করে বিটইমোজির জন্য নিজের মতো করে পোশাক তৈরি করে নেওয়া যাবে। এ ছাড়া ম্যাপ প্রতিক্রিয়া সুবিধার মাধ্যমে স্ন্যাপচ্যাটের বন্ধুতালিকার কেউ অবস্থান বা লোকেশন জানালে তাতে প্রতিক্রিয়া জানাতে পারবেন ব্যবহারকারীরা।-সূত্র: প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি