রবিবার, জুলাই ১৯, ২০২৬
28.4 C
Dhaka

সুষ্ঠু সংস্কৃতি চর্চায় মুক্তিযুদ্ধের আদর্শ অপরিহার্য : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শের জাতি বিনির্মাণের জন্য সুষ্ঠু সংস্কৃতি চর্চা অপরিহার্য। আজকের সাম্প্রদায়িকতা, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিস্তারের অন্যতম প্রধান কারণ সুষ্ঠু সংস্কৃতি চর্চার চরম সংকট। সংস্কৃতি চর্চা শক্তিশালী করতে না পারলে যে আদর্শের ভিত্তিতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন তা ভয়ংকর নেতিবাচক পর্যায়ে উপনীত হবে।অপশক্তির বিরুদ্ধে মন্ত্রী সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে সাংস্কৃতিক কর্মীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের যৌথ উদ্যোগে সদ্য প্রয়াত বিশিষ্ট নাট্যজন এসএম মোহসীন আলী, চিত্রনায়ক ওয়াসিম এবং সাহিত্যিক সাঈদ আহমেদ আনিস স্মরণে আয়োজিত ভার্চুয়াল স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান, এমপি, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এসএম মোস্তাফিজুর রহমান, সাবেক সচিব আবদুস সামাদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পি সমিতির সভাপতি মিশা সওদাগর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ, ড. খন্দকার শওকত হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সাংস্কৃতিক অঙ্গনে এসএম মোহসীন চিত্র নায়ক ওয়াসিম এবং সাহিত্য অঙ্গনে সাঈদ আহমেদ আনিসের অবদান তুলে ধরেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা পূর্ব আন্দোলনের উত্তাল দিনগুলোতে এসএম মোহসীনের সাথে নাট্য আন্দোলনে এবং মন্ত্রী তার লেখা এক নদী রক্ত নাটক মঞ্চায়নে মোহসীনের ভূমিকার স্মৃতি রোমন্থন করে বলেন, এসএম মোহসীন ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারি একজন মানুষ। তিনি সাংস্কৃতিক অঙ্গণে একজন ব্যতিক্রমি ব্যক্তিত্ব ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার ২০১৩ সাল থেকে দেশকে অস্থিতিশীল করতে মহল বিশেষের ভূমিকার সমালোচনা করে বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের অপপ্রয়াস ভয়ঙ্কর আকারে রূপ নিয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার –প্রোপাগান্ডা ছড়িয়ে জাতীয় চারনীতিকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান প্রয়াত তিন বিশিষ্ট জনের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বলেন, তারা তাদের কর্মের মাঝে বেঁচে থাকবেন।

বক্তারা প্রয়াত তিন গুণীজনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।তারা তাদের জীবনী নিয়ে একটি প্রকাশনা বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি