বুধবার, জুন ১৭, ২০২৬
32.3 C
Dhaka

সিটি ব্যাংক এবং বিকাশের ডিজিটাল ঋণ সেবা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী

বৈশ্বিক প্রেক্ষাপ‌টে নিজে‌দের সক্ষমতা জ‌নান দিতে এআই প্ল্যাটফর্ম তৈরি করা হবে- আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন দেশকে ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে ডিজিটাল ন্যানো লোন যুগান্তকারী পদক্ষেপ। সফট্‌ওয়্যার শিল্পে বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে পৌছাতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন বৈশ্বিক প্রেক্ষাপ‌টে নিজে‌দের সক্ষমতা জ‌নান দিতে উন্মুক্ত জাতীয়্ “আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স” (এআই) প্ল্যাটফর্ম তৈরি করা হবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সিটি ব্যাংক এবং বিকাশের যৌথে উদ্যোগে ডিজিটাল ঋণ সেবা কার্যক্রম “ডিজিটাল ন্যানো লোন” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোঃ নাছের, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

পলক বলেন ইতোমধ্যেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বিগডাটা, রোবটিকস্‌, মেশিন লার্নিং এগুলো প্রয়োগ করছি। আমরা ওপেন এআই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, বিকাশসহ ব্যাংকিং ও অন্যান্য সার্ভিস সেক্টরকে এর মাধ্যমে সহায়তা করতে চায়। করোনা মহামারিতে যখন বিশ্বের অনেক উন্নত, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্রগুলো তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাণিজ্যিক, প্রশাসনিক এবং বিচারিক কার্যক্রম চলমান রাখতে বাধাগ্রস্ত হয়েছে অথচ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিচারিক কাজসহ সবকিছু সচল রাখা সম্ভব হয়েছে।  বিগত ২১ মাসে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসিকতা, সততা ও  দূরদর্শিতা এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণে  এটা সম্ভব হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের ১৭ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন এমন একটা সময়ে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি যখন বাংলাদেশ বিশ্বের কাছে একটা অনুকরণীয় দৃষ্টান্ত পরিণত হয়েছে। বাংলাদেশ একটি মর্যাদাশীল মধ্যম আয়ের ডিজিটাল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রথম বারের মতো ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত জামানত ও একাউন্ট ছাড়াই লোণ দেবে যৌথভাবে সিটি ব্যাংক এবং বিকাশ। যা বিকাশ অ্যাপের মাধ্যমে নিতে পারবেন বিকাশ গ্রাহকেরা। এইসকল ঋণ গ্রাহকেরা সবাই ৯% সুদে ৩ মাসের মেয়াদে তাৎক্ষণিক ঋণ নিতে পারবেন। ঋণ গ্রহীতাদের কাছ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কোন প্রোসেসিং ফি নেবেনা সিটি ব্যাংক। সিটি ব্যাংকের ডিজিটাল ন্যানো লোণ দৈনিক হারে ইন্টারেস্ট নির্ধারিত ।এক্ষেত্রে বিকাশ ও কৌশলগত অংশীদার অ্যান্ট গ্রুপ সিটি ব্যাংকের জন্য সহায়ক ভুমিকা রাখছে ।
 
আজকের এই ক্ষুদ্র ঋণ প্রদানের যৌথ উদ্যোগের ব্যাপারে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ১৯৮৩ সাল থেকে সিটি ব্যাংকের যাত্রা শুরু। গরীব কখনো ঋণের টাকা মারেনা। এই ঋণের সহায়ক হিসেবে কাজ করবে পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট (পিএসডি)। বাংলাদেশের ৬৫ তম ডিজিটাল গ্রোথের তালিকায় সিটি ব্যাংক ৬০ তম স্থানে আছে। বর্তমানে সিটি ব্যাংকের আয় ৪০০ বিলিয়ন ডলার। যা ১৯৯১ সালে ছিলো মাত্র ৯০ বিলিয়ন ডলার। সিটি ব্যাংকের সহায়ক হিসেবে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে বিকাশ।
 
বিকাশের সিইও কামাল কাদের বলেন, খুব কম খরচে কিভাবে লোন দেওয়া যায়, যা সেন্ট্রাল ব্যাংকের নজরদারিতে থাকবে, এটাই চেয়েছিলাম । গত বছর ( ২০২০ ) বিকাশের আয় ছিলো ৬৭ বিলিয়ন ডলার । সর্বপ্রথম দেশের মানুষের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেবার মান উন্নত ও অবারিত রেখেছে ।  
 
পরে প্রতিমন্ত্রী “ডিজিটাল ন্যানো লোন” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি