মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

সামিট টেকনোপলিস চুক্তির যথাসময়ে ওরিক্স বায়ো-টেকে রেডি প্লট হস্তান্তর করেছে

টেকভিশন২৪ ডেস্ক: সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামিট টেকনোপলিস, ত্রি-পক্ষীয় চুক্তি সইয়ের মাত্র ৬ মাসের ব্যবধানে প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট স্থাপনের জন্য ওরিক্স বায়ো-টেককে ২৫ একর রেডি প্লটের কর্তৃত্ব হস্তান্তর করেছে। হস্তান্তরের পূর্বে, সামিট টেকনোপলিস দেশের প্রথম বায়োটেকনোলজি প্ল্যান্ট স্থাপনের অতিরিক্ত ৫.১৪ কোটি টাকার বিনিয়োগে জমির অত্যাবশকীয় সংস্কারকাজ সম্পন্ন করে। বায়ো-টেক খাতে বাংলাদেশে এই ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটির ব্লক ২-এ স্থাপিত হবে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি এবং সামিট টেকনোপলিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান যৌথভাবে  ওরিক্স বায়ো-টেক-এর চেয়ারম্যান কাজী শাকিলকে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটির ব্লক-২-এ প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট স্থাপনের জন্য ২৫ একরের বাণিজ্যিক প্লট হস্তান্তর করেন। 

ওরিক্স বায়োটেক লিমিটেড, চীনের ওরিক্স বায়োটেক হোল্ডিংস-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। এই প্রকল্পে প্রায় দুই হাজার বিজ্ঞান স্নাতকোত্তদের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে। প্ল্যান্টটি ২০২৩ সালে সকল নিয়ন্ত্রক সংস্থার অনুমতি প্রাপ্তির সাপেক্ষে বানিজ্যিক কার্যক্রম শুরু করবে। 

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এ এন এম সফিকুল ইসলাম, উপ-পরিচালক মোঃ মাহফুজুল কবিরসহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংক্ষেপে সামিট টেকনোপলিস লিমিটেড: সামিট টেকনোপলিস সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) কালিয়াকৈরের গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটির ৯১ একর জায়গায় তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি সম্বলিত সেবাসমূহ (আইটিইএস), দূষণমূক্ত ম্যানুফ্যাকচারিং এসেম্বলি লাইন এবং ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো উন্নয়নে কাজ করছে। সামিট টেকনোপলিস এই ৯১ একর জায়গার নকশা, নির্মাণ, অর্থায়ন, সরকারের কাছে নিজস্ব পরিচালনা স্থানান্তরের শর্তের অধীনে ৬০ বছরের জন্য ইজারা পেয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.summittechnopolis.com।  

সংক্ষেপে ওরিক্স বায়োটেক লিমিটেড: চীন ভিত্তিক ওরিক্স বায়োটেক হোল্ডিংস এর একটি অঙ্গপ্রতিষ্ঠান ওরিক্স বায়োটিক হলো জৈব পণ্য ডেভেলপার প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন  www.oryxbiotech.com

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি