রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

সমৃদ্ধির লড়াই এগিয়ে নিতে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সংস্কৃতির অদম্য শক্তিকে মুক্তিযুদ্ধকালে আমরা কাজে লাগিয়েছি। এখন ডিজিটাল প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধির লড়াই চলছে। ২০২১ সালে প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রা আমরা শুরু করেছি। ইতোমধ্যেই বাংলাদেশ ডিজিটাল ব্যাংকিং যুগে প্রবেশে করেছে।

জমির নামজারি, রেলের টিকিটসহ প্রায় সকল অত্যাবশ্যকীয় সেবা এখন ঘরে বসেই সম্ভব হচ্ছে। এর ফলে কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশ গত পৌনে পনের বছরে অভাবনীয় রূপান্তর ঘটেছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের মতো স্মার্ট বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধির চলমান এ লড়াই এগিয়ে নিতে ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করতে হবে। মন্ত্রী গতকাল সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে, সূর্যসেন হল সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূইয়া, চিত্র নায়ক ফেরদৌস আহম্মেদ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন প্রমূখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্যসেন হল সাংস্কৃতিক সংসদের সভাপতি আসাদুজ্জামান অভি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে একাত্তরের স্বাধীনতা সংগ্রামসহ বাঙালির প্রতিটি গণতান্ত্রিক লড়াই ও বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সূতিকাগার উল্লেখ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এদেশে সুষ্ঠু ধারার সাংস্কৃতিক পরিমন্ডলের যাত্রা শুরু হয়েছিল। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি। ৭১ সালের ২২ ফেব্রুয়ারি ডাকসুর উদ্যোগে মঞ্চস্থ তার লেখা এক নদী রক্ত নাটকটির মঞ্চায়নের কথা স্মরণ করে তিনি জানান যে সেই নাটকটিতে শহীদ শেখ কামাল অভিনয় করেছিলেন।

সূর্যসেন হল ছাত্র সংসদের নাট্য ও প্রমোদ সম্পাদক হিসেবে নাট্যচক্র প্রতিষ্ঠায় এবং সাংস্কৃতিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভূমিকা তুলে ধরে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনে সাংস্কৃতিক আন্দোলন প্রতিমূহুর্তের যুদ্ধ। সাংস্কৃতিক আন্দোলনের ভিত শক্তিশালী করতে না পারলে মুক্তি যুদ্ধের চেতনা শাণিত হবে না। জনাব মোস্তাফা জব্বার ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সূর্যসেন ( জিন্নাহ হল) হলের আবাসিক ছাত্র হিসেবে তার স্মৃতি রোমন্থন করে বলেন, যাত্রার শুরু থেকেই এ হলের ছাত্ররা ছিল প্রগতিশীল রাজনীতির ধারার অনুসারি। মধুর কেন্টিনে বসে জয় বাংলা শ্লোগান এ হলের ছাত্রদেরই প্রথম উচ্চারণ। মোহাম্মদ আলী জিন্নাহ হলের নাম পরিবর্তন করে মাস্টারদা সূর্যসেন হলে পরিবর্তন আমাদেরই প্রচেষ্টার ফসল বললেন মন্ত্রী।

তিনি অতীতের মতো আগামী দিন গুলোতেও প্রগতিশীল আন্দোলনে সূর্যসেন হলের ছাত্ররা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কম্পিউটারে বাংলাভাষার উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় গত পৌনে পনের বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বলেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে সরকার গঠন করেন এবং ২০২৪ সালে আমরা তাকে পুনরায় নির্বাচিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। যে কোনো মূল্যে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত এই দেশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে যে রূপান্তর ঘটেয়েছেন তা অব্যাহত রাখতে হবে।

এই লক্ষ্যে তিনি সবাইকে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। ড. আখতারুজ্জামান শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সূর্যসেন হল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ফলপ্রসূ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মো: সোহরাব হোসাইন বলেন, বাঙালি জাতির ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অঙ্গাঙ্গীভাবে মিশে আছে। মন্ত্রী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি