বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

শীতে ওয়ালটনের দুইশ হোম অ্যাপ্লায়েন্স

টেকভিশন২৪ ডেস্ক: শীত পড়েছে। এলো পৌষ। বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে সারা দেশে বাড়ছে শীতে ব্যবহার্য হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা। বরাবরের মতো এই চাহিদার সিংহভাগ পূরণের টার্গেট নিয়ে প্রস্তুত দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। দেশের সর্বত্র ওয়ালটন শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে ওয়াশিং মেশিন, রুম হিটার, গিজার বা ওয়াটার হিটার, ওভেন, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি, ইন্ডাকশন কুকার, আয়রন, ব্লেন্ডার ও জুসারসহ দুইশ মডেলের হোম অ্যাপ্লায়েন্স। পণ্যের ডিজাইন ও কালারে এসেছে বৈচিত্র্য। যুক্ত হয়েছে অসংখ্য নতুন মডেলের পণ্য। রয়েছে বিশেষ ক্রেতা সুবিধা।

শীত উপলক্ষে হোম অ্যাপ্লায়েন্স ক্রেতাদের পণ্য ভেদে বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন। শীতে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ওয়াশিং মেশিন অথবা মাইক্রোওয়েভ ওভেন কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা ৫০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার কিম্বা ফ্রিজ, এসি, টিভিসহ অসংখ্য পণ্য ফ্রি পাচ্ছেন। সারা দেশে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮ এর আওতায় ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ে এই সুবিধা দিচ্ছে ওয়ালটন।

এদিকে ওয়ালটন ই-প্লাজা থেকে অনলাইনে হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন ৫ শতাংশ নগদ ছাড়সহ জিরো ইন্টারেস্টে সর্বোচ্চ ৬ মাসের ইএমআই সুবিধা।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট ম্যানেজার জানেসার আলী জানান, দেশের সর্বত্র ওয়ালটন শোরুমগুলোতে ক্রেতারা পাচ্ছেন একই ছাদের নিচে বৈচিত্র্যময় ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির উন্নতমানের সর্বোচ্চ সংখ্যক মডেলের হোম অ্যাপ্লায়েন্স। ক্রেতারা ৬ হাজার ৯৯০ টাকা থেকে ১৯ হাজার টাকার মধ্যে পাচ্ছেন ৯ মডেলের মাইক্রোওয়েভ ওভেন পাচ্ছেন। এসব ওভেনে মাছ-মাংস ডিফ্রস্ট করার পাশাপাশি খুব সহজেই নানান স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। 

ওয়ালটনের শীতকালীন হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আরো রয়েছে ১০ মডেলের রুম হিটার, ৫ মডেলের ওয়াটার হিটার বা গিজারসহ অনেকগুলো মডেলের রাইস কুকার, ব্লেন্ডার ও জুসার, আয়রন বা ইস্ত্রি মেশিন, ইলেকট্রিক কেটলি; ওয়াটার পিউরিফায়ার, ইলেকট্রিক মাল্টিকুকার, ইলেকট্রিক লাঞ্চ বক্স, স্ট্যান্ড মিক্সার বা বিটার মেশিন, হেয়ার ক্লিপার, ট্রিমার ও শেভার মেশিন।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আল ইমরান বলেন, স্থানীয় বাজারে ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা ও বিক্রি বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে গত কয়েক বছর শীত মৌসুমে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রুম হিটার, গিজার, ব্লেন্ডার অ্যান্ড জুসার, রাইস কুকার, গ্যাস স্টোভ, কেটলিসহ আরো বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্সের চাহিদা অত্যধিক বেড়ে যায়। এই শীতেও হোম অ্যাপ্লায়েন্সের বর্ধিত চাহিদার সিংহভাগ পূরণের টার্গেট নিয়েছে ওয়ালটন।

দেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন এ্যাপ্লায়েন্স খাতে একমাত্র ওয়ালটনেরই রয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী ৭৬টি সার্ভিস সেন্টার।

সূত্র: ওয়ালটনের সৌজন্যে। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি